চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অর্জুনের বাড়ির সামনে বোমা উদ্ধার কাণ্ডে ধৃত কাউন্সিলরের ছেলে

নিজস্ব প্রতিনিধি: সাংসদ (MP) অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা উদ্ধার ও বোমাবাজির কাণ্ডে ধৃত কাউন্সিলরের (Councilor) ছেলে। নমিত সিংকে গ্রেফতার করেছে এনআইএ (NIA)। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, সাংসদের বাড়ির সামনে একাধিকবার বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। উদ্ধার করা হয়েছিল বোমাও। এই ঘটনার তদন্তভার এনআইএ-র ওপর।

স্থানীয় কাউন্সিলর সুনীতা সিং- এর ছেলে নমিত সিং। তাঁকেই আটক করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, গত ১২ মার্চ অর্জুনের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছিল ৪৫ টি বোমা। এই ঘটনার তদন্তে নেমেই ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের (Ward) কাউন্সিলরের ছেলেকে আটক করা হয়। দীর্ঘক্ষণ জেরা করার পর আটক করা হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বোমাবাজি ও বোমা উদ্ধার কাণ্ডের তদন্তে এলাকায় গিয়েছিল এনআইএ-র পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এরপর এই কাণ্ডে জেরা করা ভাটপাড়া পুরসভার কাউন্সিলর সুনীতা সিং এবং তাঁর ছেলে নমিত সিংকে। দীর্ঘক্ষণ আবারও জেরা করা হয় নমিত সিংকে। তারপরেই আটক করা হয় কাউন্সিলরের ছেলেকে।

উল্লেখ্য, একাধিকবার তৃণমূল সরব হয়েছে বিভিন্ন ঘটনায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি শাসিত কেন্দ্র সরকার ব্যবহার করছে কেন্দ্রীয় সংস্থাকে। এর আগে অর্জুন চৌরাসিয়ার মৃত্যুতেও সরব হয়েছিল বিজেপি। চাওয়া হয়েছিল সিবিআই তদন্ত। এদিকে তৃণমূলের দাবি ছিল, মৃত গত পুরভোটে তৃণমূলের হয়ে কাজ করেছিল। অর্জুনের ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, গলায় ফাঁস নিয়েই মৃত্যু হয়েছিল তাঁর। আবার লালবাজারে জিজ্ঞাসাবাদের সময় মৃতের পরিবার জানিয়েছে, নিজের গলায় নিজের গামছা দিয়ে ফাঁস নিয়েই মৃত্যু হয়েছিল অর্জুনের।

উল্লেখ্য, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গলায় সম্প্রতি বারবার শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো ঘেঁষা সুর। শুধু তাই নয়, ভাটপাড়া এলাকায় প্রাচীণ একটি শিব মন্দির গড়ে তোলা হয়েছে নতুন করে। গত বুধবার ছিল সেই মন্দিরের উদ্বোধন। উদ্বোধনের আগে প্রথা মাফিক হয় কলসযাত্রা। সেখানেই একসঙ্গে দেখা গিয়েছিল  জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে। শুধু তাই নয়, এরপর গঙ্গাঘাটে পুজো করতে দেখা গিয়েছে সোমনাথ শ্যাম এবং অর্জুন পুত্র পবন সিংকেও।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

গরম বাড়লেও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে চলবে দুর্যোগ

Super Saturday-তে ভোট প্রচারে হাওড়ায় মমতা, মুর্শিদাবাদে অভিষেক

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ