বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। আজ, শুক্রবার তাতে সিলমোহর পড়ল। বিজেপি ছাড়লেন কে আন্নামালাই। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আইপিএস পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন কে আন্নামালাই। দক্ষিণের এই রাজ্যে তাঁর উপর ভরসা করেই ঘুঁটি সাজাচ্ছিল পদ্ম পার্টি। কিন্তু গতবছর আচমকাই তাঁকে তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দায়িত্ব গ্রহণ করেন নৈনার নগেন্দ্রন। তারপর থেকেই দলে কার্যত নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন আন্নামালাই। এদিকে সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে শোচনীয় ফল হয়েছে বিজেপির। তারপরেই দল ছাড়ার কথা শীর্ষ নেতৃত্বকে জানান আন্নামালাই।

যদিও তাঁকে সেই সিদ্ধান্ত বিবেচনা করতে বলেন বিজেপির দিল্লির নেতারা। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এই প্রাক্তন আইপিএস। আন্নামালাইকে দলে ধরে রাখতে তাঁর সঙ্গে দিল্লিতে গত মঙ্গলবার বৈঠক করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। যদিও তাতে বরফ গলেনি। সূত্রের খবর, সেদিনই নিজের পদত্যাগ পত্র নবীনের হাতে দিয়ে আসেন আন্নামালাই। যা আজ, শুক্রবার গ্রহণ করেছেন নীতিন নবীন। আন্নামালাইয়ের দলত্য়াগ প্রসঙ্গে বিজেপি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তামিলনাড়ুর প্রাক্তন রাজ্য সভাপতি কে. আন্নামালাইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।’

আরও পডুন: মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

বিজেপি ত্যাগের পর, অন্য কোনও রাজনৈতিক দলে আন্নামালাই যোগ দেন কিনা সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। যদিও তামিলভূমে জল্পনা, নিজের আলাদা রাজনৈতিক দল খুলতে চলেছেন আন্নামালাই। একাধিক ইস্যুতে দক্ষিণের এই রাজ্যে বৃহৎ আন্দোলনের পরিকল্পনা করছেন তিনি। বিজেপি ত্যাগ প্রসঙ্গে আন্নামালাই জানিয়েছেন, ‘আমার সঙ্গে মতের মিল হচ্ছিল না। বিজেপির দৃষ্টিভঙ্গি আলাদা ছিল।’

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর