অনলাইনে পরীক্ষার দাবিতে সল্টলেকে বিক্ষোভ পড়ুয়াদের

পড়ুয়াদের দাবি, অনলাইনে ক্লাস হয়েছে। তাই পরীক্ষাও নিতে হবে অনলাইনে। এদিন বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় পড়ুয়াদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখাল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের সামনে শুক্রবার বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অনলাইনে ক্লাস হয়েছে। তাই পরীক্ষাও নিতে হবে অনলাইনে। এদিন বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় পড়ুয়াদের। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভকারী এক পড়ুয়া জানান, অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে  আগেও আমরা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দাবি মানেনি। গত ১২ তারিখে বিশ্ববিদ্যালয়ের  তরফে এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু পড়ুয়াদের অভিযোগ, তাদেরকে কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। আর সেই কারণে ফের শুক্রবার তারা সল্টলেকে  বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখায়। পড়ুয়াদের আরও জানায়, তারা অফলাইনে পরীক্ষা দিতে ইচ্ছুক। তবে সেক্ষেত্রে পড়ুয়াদেরকে সময় দিতে হবে  কর্তৃপক্ষকে।

অন্যদিকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কীভাবে হবে পরীক্ষা হবে সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিকাশ ভবন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন না অফলাইন কোন মাধ্যমে পরীক্ষা হবে তা বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ অনলাইন না অফলাইন মাধ্যমে পরীক্ষা হবে সেই সিদ্ধান্তের ভার ছাড়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওপর। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের চিঠি দিয়ে এ কথা জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় বিস্ববিদ্যালয়ের পড়ুয়ারা যখন অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছে সেই আবহে সরকারের এই নির্দেশিকার মাধ্যমে অবস্থান জানিয়ে দিল রাজ্য সরকার।

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর