ত্রিপুরায় নয়া মুখ্যমন্ত্রী বাছাইয়ের বৈঠকে ধুন্ধুমার, চেয়ার ভাঙলেন মন্ত্রী

শত্রু শিবিরের এমন দুরবস্থাকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি ত্রিপুরার তৃণমূল নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরালেও ত্রিপুরায় পদ্ম শিবিরের অন্দরে যে ‘অল ইজ নট ওয়েল’, শনিবার পড়ন্ত বিকালে নয়া মুখ্যমন্ত্রী বাছাইয়ের বৈঠকেই তার প্রমাণ মিলল। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বৈঠকে হাজির থাকা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেতা রামপ্রসাদ পাল তেড়ে গেলেন দিল্লি থেকে আসা দলের কেন্দ্রীয় নেতাদের দিকে। বিধায়কদের মতামত না নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে চাপিয়ে দেওয়া হয়েছে অভিযোগ তুলে রাগে-ক্ষোভে চেয়ারও ছুঁড়ে মারলেন। অবস্থা বেগতিক দেখেই নিগৃহীত হওয়ার হাত থেকে বাঁচতে তড়িঘড়ি বৈঠক স্থল ছাড়লেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আর এক পর্যবেক্ষক বিনোদ তাওড়েও সটান কেটে পড়লেন। মুখ্যমন্ত্রী বাছাইয়ের বৈঠকে এমন ধুন্ধুমার কাণ্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই মুখে কুলুপ এঁটেছেন বিজেপির নেতারা।

তবে শত্রু শিবিরের এমন দুরবস্থাকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি ত্রিপুরার তৃণমূল নেতারা। বিজেপি পরিষদীয় দলের বৈঠক নিয়ে পর পর দুটি ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডেলে আপলোড করেছেন তাঁরা। আর ওই দুই ভিডিয়ো সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব কটাক্ষের সুরে বলেছেন, ‘বিজেপির বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এদিনের বৈঠকে যে ঘটনা ঘটেছে, তাতেই স্পষ্ট রাজ্যে বিজেপি সরকারের শেষের দিনের শুরু হয়েছে।’

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য ডাকা বৈঠক শেষ হতেই রাগে গজগজ করতে করতে একটি চেয়ার আছড়ে ভাঙছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল। দিল্লি থেকে পর্যবেক্ষক হয়ে আসা দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে লক্ষ্য করে চিৎকার করছেন তিনি। অন্যান্যরা কোনও রকমে তাঁকে শান্ত করছেন। শুধু রামপ্রাস পালই নয় দলের আর এক বিধায়ক পরিমল দেববর্মাও এদিনের বৈঠককে পরোক্ষে প্রহসন আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে বিধায়কদের মতামত জানতে চাওয়া হয়নি। দলের শীর্ষ নেতৃত্ব আগেভাগেই মানিক সাহাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে রেখেছিলেন। শুধু বৈঠকে সেই নামটি জানিয়ে দেওয়া হয়।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য