বাংলার দুই ক্রিকেটারের দাপটে চেন্নাইকে হেলায় উড়াল গুজরাত

একেবারে তরতরিয়ে ছুটছে গুজরাত টাইটানসের বিজয়রথ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একেবারে তরতরিয়ে ছুটছে গুজরাত টাইটানসের বিজয়রথ। রবিবার সন্ধ্যায় আরও একটি জয় তুলে নিল তারা। পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা দল চেন্নাই সুপার কিংসকে হেলায় উড়িয়ে দিল হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। বাংলাই দুই  ক্রিকেটার মহম্মদ শামি এবং ঋদ্ধিমান সাহার দাপটে গুড়িয়ে গেল ধোনির চেন্নাই। 

প্লে-অফের টিকিটটা আগেই পেয়ে গিয়েছিল আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আসা গুজরাত টাইটানস। তাই বলতে গেলে একপ্রকার কোনও চাপ ছাড়াই সিএসকে-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মিলার, রশিদরা। মাঠে নেমে সেই চেনা ছন্দেই পাওয়া গেল টাইটানসের ক্রিকেটারদের। প্রথমে ব্যাট করতে নামা চেন্নাইকে মাত্র ১৩৩ রানের মধ্যেই বেঁধে ফেলতে সক্ষম হলেন তারা। বল হাতে জ্বলে উঠলেন পেসার মহম্মদ শামি। ডেভন কনওয়ে এবং মহেন্দ্র সিং ধোনির মতো দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতরান (৫৩) এবং মিডল অর্ডার জগদীসানের (৩৯) ব্যাটের ওপর ভর করে ১৩০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় সিএসকে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান এবং গিল। ঋদ্ধি অপারজিত থাকেন ৬৭ রানে। পাঁচ বল বাঁকি থাকতেই জয় তুলে নেয় টাইটানসরা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ঋদ্ধিমান।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের