ধারাবাহিক উইকেট পতন, ১৬৭ রানে আটকে গেল চেন্নাইয়ের ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধারাবাহিক উইকেট পতনের মুখে পড়তে হয় চেন্নাই সুপার কিংসকে। কোনও ব্যাটসম্যান এদিন তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। শেষ পর্যন্ত ১৬৭ রানে আটকে যায় চেন্নাইয়ের ইনিংস। 

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট পতন হতে শুরু করে চেন্নাই সুপার কিংসের। ১২ রানের মাথাতেই চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন হয়। ব্যক্তিগত ৯ রানের মাথায় অজিঙ্কা রাহানে অর্শদীপ সিংয়ের বলে আউট হয়ে যান। এরপরই চেন্নাইকে এগিয়ে নিয়ে যায় ঋতুরাজ গায়কোয়াড ও ডারেল মিচেল। কিন্তু দুজনে চেন্নাইকে বেশি দূর নিয়ে যেতে পারেনি। ৮ ওভারের মাথায় ৩২ রান করে রাহুল চাহারের বলে আউট হয়ে যান ঋতুরাজ গায়কোয়াড। এরপর ক্রিজে নামেন শিবম দুবে। কিন্তু এদিন শিবম ছাপ ফেলতে পারেনি। চাহারের বলে কোনও রান না করেই আউট হয়ে যান শিবম। শিবমের আউটের পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে টেকেননি ডারেল মিচেল। ১৯ বলে ৩০ রান করে হার্ষেল প্যাটেলের বলে আউট হয়ে যান ডারেল।

ডারেল মিচেল আউট হয়ে যাওয়ার পরও চেন্নাইয়ের উইকেট পতন অব্যাহত থাকে। মইন আলি ও রবীন্দ্র জাদেজা চেন্নাইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোনওমতে ১০০ রানের গণ্ডি পার করার পরেই চেন্নাইয়ের ফের উইকেটের পতন হয়। চেন্নাইয়ের ১০১ রানের মাথায় আউট হয়ে যান মইন। তবে ক্রিজে টিকে থাকেন রবীন্দ্র জাদেজা। এরপরও আরও একটি উইকেট পড়ে যায় চেন্নাইয়ের। ১১ রান করে আউট হয়ে যান মিচেল স্যান্টনার। রবীন্দ্র জাদেজা অবশ্য শর্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে চেন্নাইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু চেন্নাইয়ের ১৫০ রানের মাথায় হর্ষেল প্যাটেলের বলে আউট হয়ে যান শর্দুল। এরপরের বলেই হর্ষেল প্যাটেলের বলে কোনও রান না করেই আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি। এরপর শেষ ওভারে ছয় মেরে চেন্নাইকে আরও কিছুটা এগিয়ে দেন জাদেজা। শেষ পর্যন্ত ১৬৭ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের