গরমে ‘জ্বলছে’ দিল্লি, তাপমাত্রা ৫০ ছুঁইছুঁই ডিগ্রি, জারি রেড অ্যালার্ট

দিল্লিবাসীদের বাড়িতে থাকার পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে তীব্র দাবদাহ। রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেন্টিগ্রেড।দিল্লি সংলগ্ন মুঙ্গেশপুরের তাপমাত্রা ৪৯.২ ডিগ্রি সেন্টিগ্রেড। নজাফগড়ের তাপমাত্রা ৪৯.১। মৌসমভবন দিল্লিবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক অতীতে দিল্লিতে এরকম গরম পড়েছিল বলে মনে করতে পারছেন না দিল্লির বাসিন্দারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা। দেখলে মনে হবে, রাজধানীতে চলছে অঘোষিত বনধ। মৌসমভবন থেকে দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

দিল্লির পাশাপাশি সংলগ্ন অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা উর্ধ্বমুখী। আয়ানগরের তাপমাত্রা ৪৬.৮ ডিগ্রি সেলসিয়াস। পালামের তাপমাত্রা ৪৬.৪ ডিগ্রি, লোধি রোডের তাপমাত্রা ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

গুরুগ্রামের তাপমাত্রাও প্রায় ৪৯ ডিগ্রির কাছাকাছি। রবিবার সেখানকার তাপমাত্রা ছিল ৪৮.১ সেলসিয়াস। পঞ্জাবের মুখতসারের তাপমাত্রা ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস। মৌসমভবন থেকে এই সব অঞ্চলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কবে তীব্র দহন থেকে দিল্লিবাসী মুক্তি পাবে, সে ব্যাপারে মৌসমভবন কোনও আশ্বাসবাণী শোনাতে পারছে না। তাদের আশঙ্কা, আগামীদিনে তাপমাত্রা আরও বাড়বে। দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই তারা মনে করছে।

দিল্লির মৌসমভবন থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ’বেশ কয়েকটি রাজ্যে তীব্র দাবদাহ চলবে। পশ্চিম রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা-দিল্লিতে আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। ১৬ মে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরল, মহারাষ্ট্রের কিছু অংশে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। বইতে পারে ঝোড়ো হাওয়া। ’

আরও পড়ুন গুরুগ্রাম যেন ফুটন্ত কড়াই, তাপমাত্রা ৪৮ ডিগ্রি

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?