এসভিএফ-র সঙ্গে সংঘাত সন্দীপ রায়ের, কে হবে আগামী ছবির ফেলুদা?

প্রযোজনা সংস্থা এসভিএফের সঙ্গে বিবাদে জড়িয়েছেন সন্দীপ রায়। কারণ ফেলুদা ও জটায়ু কে হবেন এই নিয়েই প্রযোজনা সংস্থার সঙ্গে বিবাদের সৃষ্টি হয়েছে পরিচালকের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেশ অনেকগুলি বছর পর ফের বড়পর্দায় ফেলুদাকে নিয়ে ছবি বানাতে চলেছেন সত্যজিৎ পুত্র। এই খবর শোনার পর উন্মুখ হয়ে আছেন দর্শকও। কিন্তু সবকিছুই এখন স্থগিত।। কারণ একটাই, প্রযোজনা সংস্থা এসভিএফের সঙ্গে বিবাদে জড়িয়েছেন পরিচালক। কারণ ফেলুদা ও জটায়ু কে হবেন এই নিয়েই প্রযোজনা সংস্থার সঙ্গে বিবাদের সৃষ্টি হয়েছে পরিচালকের।

জানা যাচ্ছে ফেলুদা ও জটায়ু হিসাবে পরিচালকের পছন্দ ছিল ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিজিৎ গুহকে। কিন্তু জানা যাচ্ছে এই দুই চরিত্রের জন্য প্রযোজনা সংস্থার পছন্দের তালিকায় রয়েছেন টোটা রায় চৌধুরী ও অনির্বাণ চক্রবর্তী। এসভিএফের তরফে তাঁদের নিয়েই কাজ করার আর্জি জানানো হয়েছে। এই জুটিকেই সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিনেমায় দেখা গিয়েছে। এই নিয়েই মতান্তর প্রযোজনা সংস্থা ও পরিচালকের। আর এর জেরেই বন্ধ হয়ে গিয়েছে ‘হত্যাপুরী’ ছবির কাজ। 

তাহলে কী অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন সন্দীপ রায়? এবিষয়ে সন্দীপ রায় জানিয়েছেন এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি তিনি। ‘হত্যাপুরী’ তে পুরী বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে মৃতদেহ দেখতে পান ফেলুদা। তারপরই পরতে পরতে রহস্যের জট। যা নিরসন করবেন ফেলুদা। সঙ্গে সঙ্গত দেবে তোপসে ও লালমোহন গঙ্গোপাধ্যায়।  

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট