ফিল্মি কায়দায় অপহরণের ভিডিও ভাইরাল হতেই কিশোরীর যা হল!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার সকালে ব্যস্ত রাস্তায় রীতিমতো ফিল্মি কায়দায় এক কিশোরীকে অপহরণ করার ভিডিও ভাইরাল হল বাংলাদেশে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া শহরের। তবে ওই ভিডিও দেখেই পুলিশ দ্রুত উদ্ধার করে ওই কিশোরীকে। ধরা পড়ে যায় অপহরণের মাস্টারমাইন্ড এক যুবক। ধৃতের নাম কাউসার মিয়া (৩২)। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা সূত্রে জানা গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নে বাড়ি ওই স্কুলছাত্রীর। সে একটি স্কুলের ১০ শ্রেণীর ছাত্রী।

সোমবার স্কুলে যাওয়ার পথেই মাঝ রাস্তায় তাঁকে একটি প্রাইভেট গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় অপহরণকারীরা। যার ভিডিও পাশের একটি বাড়ি থেকে ক্যামেরাবন্দি করেন একজন। সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করে শেয়ার করেন। মুহুর্তে ভাইরাল হয় ওই ভিডিও। দুপুরে ওই স্কুলছাত্রীর মা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই ভিডিওটি পায় সোশ্যাল মিডিয়ায়। এবং ওই ভিডিওতে দেখা গাড়ির সূত্র ধরেই পর্দাফাঁস করে অপহরণের।

জানা যাচ্ছে জসিম উদ্দিন নামের এক যুবক ওই কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে উত্তক্ত করতো। বারবার প্রেম নিবেদনে ব্যর্থ হওয়ায় শেষে অপহরণ করার ছক কষেছিল সে। কিন্তু অপহরণের পর সদর উপজেলার সুহিলপুরে রাতেই ওই কিশোরীকে ছেড়ে দেয় তাঁরা। ভিডিও ভাইরাল হতেই অপহরণকারীরা ভয় পেয়েছিল। রাতেই পুলিশ গ্রেফতার করে জসিম উদ্দিনের বড় ভাই কাউসার মিয়াকে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়