কংগ্রেসকে গুডবাই হার্দিকের, রাহুলকে ‘চিকেন স্যান্ডুউইচের’ সঙ্গে তুলনা

শীর্ষ নেতৃত্বকে বিস্ফোরক চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আশঙ্কা ছিল। আশঙ্কা সত্যি হল। 

গুজরাত নির্বাচনের মুখে কংগ্রেস শিবির ত্যাগ করলেন হার্দিক প্যাটেল। বুধবার টুইট করে শিবির ত্যাগের কথা জানান এই পাতিদার নেতা। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘সাহস করে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিলাম। আমি নিশ্চিত, এই সিদ্ধান্ত আমার সমর্থকেরা সমর্থন করবে। আমি গুজরাতবাসীর জন্য কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, গৃহীত পদক্ষেপ  রাজ্যবাসীর স্বার্থে কাজে লাগবে।’ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হার্দিক প্যাটেল তাঁর ইস্তফাপত্র সভানেত্রী সনিয়াকে পাঠিয়ে দিয়েছেন। ইস্তফাপত্রে সব থেকে উল্লেখযোগ্য বিষয় রাহুল গান্ধিকে তিনি চিকেন স্যান্ডউইচের সঙ্গে তুলনা করেন। 

হার্দিক যে কংগ্রেস ছাড়তে পারেন, তার একটা ইঙ্গিত আগেই মিলেছিল। গত ১৪ অগাস্ট সাংবাদিক সম্মেলনে  প্রদেশ নেতৃত্ব এবং কংগ্রেস হাইকম্যান্ডের বিরুদ্ধে তাঁকে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল।  এই পাতিদার নেতা বলেছিলেন, দলে তাঁর অবস্থা অনেকটা নপুংসক নতুন বরের সঙ্গে তুলনা করেন। ’ সেই সাংবাদিক সম্মেলনের পর থেকে জাতীয় রাজনীতির শিরোনামে উঠে আসেন হার্দিক প্যাটেল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,এই পাতিদার নেতার মন পেতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তার সঙ্গে বৈঠকও করেছিল। সেই বৈঠক থেকে কোনও রফাসূত্র বেরিয়ে আসেনি। তখনই ধরে নেওয়া হয়েছিল, যে কোনও সময়ে কংগ্রেস ছাড়তে পারেন হার্দিক প্যাটেল। 

কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে পাঠানো চিঠিতে হার্দিক প্যাটেল লিখেছেন, রাহুল গান্ধি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন। সেই বৈঠকের প্রসঙ্গ উত্থাপন করে পাতিদার নেতা বলেন, ‘ওরা আমার সঙ্গে দেখা করতে এসেছিল ঠিকই। কিন্তু ওরা ব্যস্ত ছিল মোবাইল ফোন নিয়ে। এমন বৈঠক হওয়ার থেকে না হওয়াই বাঞ্ছনীয় ছিল। ‘ 

আরও পড়ুন বাবাকে চড় মারার বদলা, শিশুকন্যাকে খুন নাবালক পুত্রের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩