চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিজাম প্যালেসে সিবিআই কার্যালয়ে হাজির অনুব্রত মণ্ডল

নিজস্ব প্রতিনিধি: অবশেষে এলেন কেষ্ট। কলকাতার নিজাম প্যালেসে(Nijam Palace) সিবিআই কার্যালয়ে। গরু পাচার(Callte Smuggling) মামলায় সিবিআইয়ের(CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে অনুব্রত মণ্ডল(Anubrata Mondol) বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন। গতকালই তিনি আইনজীবী মারফত সিবিআই-কে জানিয়েছিলেন যে এদিন তিনি সিবিআই কার্যালয়ে হাজিরা দিতে চান জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে। সেই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছিলেন বেলা সাড়ে ১০টা নাগাদ তিনি হাজিরা দেবেন নিজাম প্যালেসে। এদিন অবশ্য দেখা যায় সেই সময়ের প্রায় ১ ঘন্টা আগেই অনুব্রত সিবিআই কার্যালয়ে চলে এসেছেন জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হতে।

অনুব্রতের বিরুদ্ধে গরুপাচার এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। গত ৬ এপ্রিল গরুপাচার-কাণ্ডে নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল সিবিআই। উল্লেখযোগ্য ভাবে ওই দিনই শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। সেদিন নিজাম প্যালেসের উদ্দেশে রওনা হয়েও মাঝপথে এসএসকেএমে চলে যান অনুব্রত। তবে তখন তিনি জানিয়েছিলেন, সিবিআই চাইলে হাসপাতালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এই মর্মে তিনি চিঠিও দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। পরে হাসপাতাল থেকে ছুটির পরও সিবিআইকে তিনি চিঠি দিয়ে জানান, তাঁর বাড়িতে বা ভার্চুয়াল মাধ্যমে তিনি জিজ্ঞাসাবাদের জন্য রাজি আছেন। বার বার সিবিআইয়ের তলব এড়িয়ে এ বার অবশ্য নিজেই সিবিআইয়ের মুখোমুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন অনুব্রত। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর পৌঁছনোর কথা ছিল নিজাম প্যালেসে। যদিও এদিন দেখা যায় সেই সময়ের আগেই অনুব্রতবাবু তাঁর রাজারহাটের চিনার পার্ক এলাকার ফ্ল্যাট থেকে রওয়ানা দেন নিজাম প্যালেসের দিকে। ঠিক সকাল ৯টা ১০মিনিট নাগাদ রওনা হয় অনুব্রতর গাড়ি। আবার ৯টা ৪০ মিনিটে নিজাম প্যালেসে ঢুকে যায় অনুব্রতবাবুর গাড়ি।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ