১০০ দিনের কাজে দুর্নীতি প্রমাণ হওয়ায় চাকরি থেকে বরখাস্ত ৩ পঞ্চায়েত-কর্মী

ঘটনাটি ঘটেছে মালদহ জেলার (Maldah) রতুয়া ১ নম্বর ব্লকে। দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় শোরগোল পরে গিয়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েতে ১০০ দিনের কাজে দুর্নীতি প্রমাণ হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হল তিন পঞ্চায়েত কর্মচারীকে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার (Maldah) রতুয়া ১ নম্বর ব্লকে। দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় শোরগোল পরে গিয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতি প্রমাণ হওয়ায় বাহারাল গ্রাম পঞ্চায়েতের গ্রাম রোজগার সহায়ক মানিক আলম, কাহালা গ্রাম পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক মহম্মদ রাহত আনসারি ও মানিকচক ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চৈতালি মণ্ডল চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি দুর্নীতির সঙ্গে আরও একাধিক কর্মী জড়িত বলে অভিযোগ রয়েছে। আরও দুই কর্মীর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল এবং কাহালা গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক সেক্রেটারি ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে হয়েছে বলে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল মালদহর জেলাশাসকের কাছে। অভিযোগ পেয়ে জেলাশাসক রাজর্ষি মিত্র নির্দেশ দেন তদন্তের। এর পর শুরু হয় ঘটনার বিচারবিভাগীয় তদন্ত। অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরীর তত্ত্বাবধানে তদন্ত শেষ হওয়ার পর দেখা যায় অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়েছেন। রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের জিআরএস, বাহারাল গ্রাম পঞ্চায়েতের জিআরএস এবং মানিকচক ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দোষী প্রমাণিত হন। এর পর তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয় জেলা প্রশাসনের তরফে। দুর্নীতির বিরুদ্ধে মালদহ প্রশাসন সর্বদা সজাগ থাকবে বলে উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন।

তোলাবাজির অভিযোগে বেহালার বাহুবলি নেতা তারক সিংয়ের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব