জুনেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও জয়েন্টের ফল, চূড়ান্ত দিন জানাতে চলেছে সংসদ

কবে বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল? ১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর মাধ্যমিক পড়ুয়াদের মধ্যে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কবে বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল? ১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর মাধ্যমিক পড়ুয়াদের মধ্যে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, আগামী জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে পড়ুয়াদের জীবনের প্রথম বড় অ্যাকাডেমিক পরীক্ষার ফলাফল। পাশাপাশি জুন মাসেই বেরোতে পারে জয়েন্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও।

 

জানা গিয়েছে, কবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে সংসদের কর্তারা বৈঠকে বসবেন। আগামী ৩১ মে, ১ ও ২ জুন হবে এই বৈঠক। সেখানে ঠিক করা হবে ফল প্রকাশের নির্দিষ্ট দিন। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা জুন মাসের ১৫ তারিখের মধ্যে। চূড়ান্ত তারিখ নির্ধারণ করার আগে রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষা আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সংসদের কর্তারা। খতিয়ে দেখা হবে তাদের প্রস্তুতি। এর পর শিক্ষা দফতরের অনুমোদন নিয়ে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

 

চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য সিলেবাসে অনেকটা কাটছাঁট করা হয়েছিল। কারণ দীর্ঘ দুবছর ধরে কোভিডের সংক্রমণ পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই কারণে পড়ুয়াদের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেয় সংসদ। আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৩ সালে রাজ্যের দুই বড় পরীক্ষা পূর্ণ সিলেবাসে হওয়ার কথা রয়েছে। তবে সেক্ষেত্রে সময় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষক সংগঠন দুই সংসদের কাছে বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছে। যদিও সংসদের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ও অন্যান্য বোর্ডগুলো কী করছে দেখেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়