আদৌ আসবেন তো, কেষ্টকে ডেকে পাঠিয়েও চিন্তায় সিবিআই

মঙ্গলবার দুপুর ১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই কার্যালয়ে হাজিরা দিতে অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডাক তো দেওয়া হল, কিন্তু সে ডাকে কী আদৌ সাড়া দেবেন কেষ্ট! ভাবছেন সিবিআই(CBI) আধিকারিকেরা। কেননা এ কেষ্ট বৃন্দাবনে পা না রেখেই বেশ ভালই লীলাখেলা দেখাতে পারেন। সিবিআই কার্যালয়ে আসবেন বলে সটান হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যেতে পারেন। তাই না আঁচালে বিশ্বাস নেই। কেননা এই কেষ্ট তো যে সে কেউ নন, বীরভূম জেলা তৃণমূল(TMC) সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার অর্থাৎ আগামিকাল দুপুর ১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে(CGO Complex) সিবিআই কার্যালয়ে হাজিরা দিতে তাঁকে তলব করে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে রীতিমত খটকা রয়েছে খোদ সিবিআই আধিকারিকদের মধ্যেই।

গতবছরের ২ মে অর্থাৎ একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই ইলামবাজারে গৌরব সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় ইতিমধ্যে তদন্ত করছে সিবিআই। ওই ঘটনা নিয়েই জিজ্ঞাসাবাদ করতে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। গরু পাচার কাণ্ডে এর আগে একাধিক বার হাজিরা এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত নিজেই কলকাতার নিজাম প্যালেসে(Nijam Palace) সিবিআই কার্যালয়ে হাজিরা দেন বীরভূমের এই দাপুটে নেতা। সেই জিজ্ঞাসাবাদের রেশ কাটার আগাএই আবারও তাঁকে তলব করল সিবিআই। যদিও এবারে আর তাঁকে নিজাম প্যালেসের কার্যালয়ে ডাকা হয়নি, ডাকা হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। কিন্তু তিনি আগামিকাল আদৌ হাজিরা দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে নানান মহলে। যদিও রবি বিকালে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সাফ জানিয়ে দিয়েছেন, সিবিআই, ইডি-কে বিরোধীদের ভয় পাওয়ার দরকার নেই।

এই প্রসঙ্গে অর্জুন বলেন, ‘আমি মনে করি, এই ধরনের কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়। শাসকপক্ষই এই ধরনের কাজ বিরোধী দলগুলির ওপর করে থাকে। তাই আমি বলব, বিরোধী রাজনৈতিক দলগুলির এ বিষয়ে ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই। আমরা রাজনৈতিক মানুষ। রাজনৈতিক পথে লড়াই করেই সব কিছুর জবাব দিতে হয়। সে ভাবেই রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে এ সবের জবাব দেওয়া উচিত।’ এখন দেখার বিষয় অর্জুনের কথা অনুব্রতের কানে কতখানি যায়। নাকি তিনি আগামিকাল নতুন আবার কোনও ভেলকি দেখিয়ে বাংলার রাজনীতিতে বড়সড় কোনও চমক দিয়ে বসেন কিনা।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪