দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুক্তি পেল ‘কেশরিয়া’ এর তেলেগু ভার্সনের টিজার

নিজস্ব প্রতিনিধিঃ রণবীর-আলিয়ার বিয়ের ঠিক আগের দিন মুক্তি পেয়েছিল অয়ন মুখপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির গান ‘কেশরিয়া’এর টিজার। এবার মুক্তি পেল এই গানেরই তেলেগু ভার্সনটির টিজার। তেলেগুতে এই গানের নাম ‘কুমকুমালা’। আগামি ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। কেশরিয়া গানটির তেলেগু ভার্সনটি গেয়েছেন সিড শ্রীরাম, চন্দ্রবোসের কথায় ও প্রীতমের সুরে গানটি তৈরি হয়েছে। 

হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কণ্ণড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবির হিন্দি ভার্সনটির প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। অন্যদিকে দক্ষিণ ভারতে চারটি ভাষায় এই ছবি প্রযোজনা করছেন এসএস রাজামৌলী।

অয়ন মুখপাধ্যায়ের এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধে রণবীর-আলিয়া। আর সেখান থেকেই দুজনের সম্পর্কের শুরু। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন তাঁরা। আর ঠিক তাঁদের বিয়ের আগের দিন মুক্তি পায় তাঁদের এই ছবির গান কেশরিয়া’-এর টিজার। যা ছিল তাঁদের জীবনের এই বিশেষ দিনের জন্য এক বিশেষ উপহার ‘ব্রহ্মাস্ত্র’ টিমের পক্ষ থেকে।

ইতিমধ্যেই এই গানটির টিজার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন এসএস রাজামৌলী। ক্যাপশনে লিখেছেন, ” ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ানের কেশরিয়া গানের তেলেগু ভার্সনের টিজার। আমি ভীষণ উচ্ছ্বসিত। আগামি ৯ সেপ্টেম্বর সিনেমা হলে দেখা হবে। ” 

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ