মৃত্যুর খবরেও হা-হা প্রতিক্রিয়া, মুখ খুললেন শ্রীলেখা

নেটিজেনদের  কটাক্ষ কিংবা হা-হা ইমোজি দেওয়াও যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন শ্রীলেখা মিত্র। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক মডেল, অভিনেত্রীর মৃত্যু, মাত্র ১২ দিনের ব্যবধানে গ্ল্যামারজগতের তিন তিনজন মডেল ও অভিনেত্রীর রহস্যমৃত্যুকে ঘিরে বেড়েছে জল্পনা। সঙ্গে দানা বেঁধেছে নানা বিতর্ক। আর সেইসব খবর যখনই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তখনই তাতে নেটিজেনদের  কটাক্ষ কিংবা হা-হা ইমোজি দেওয়াও যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন শ্রীলেখা মিত্র। 

সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন, ”জীবনে কোনও না কোনও সময় আত্মহত্যার চিন্তা আসেই। কিন্তু জীবন কখনই একভাবে বয়ে যায় না। জীবনে চড়াই উৎরাই থাকবেই। এমন কোনো মানুষ নেই যার জীবনে কখনও খারাপ সময় আসেনি। খারাপ সময়ের মোকাবিলা না করতে পারলে কখনই ভালো সময়কেও উপভোগ করতে পারবে না। আর নিজের মধ্যে এই বিষয়টা একেবারে বসিয়ে নেওয়া দরকার। জীবনে যদি কখনও খারাপ সময় আসে জানতে হবে এটা জীবনেরই একটা অংশ। অন্ধকারের শেষে আলো আসে এটাও মাথায় রাখতে হবে।

এর আগেও শ্রীলেখাকে দেখা গিয়েছে মুখ খুলতে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন বলিউডে নেপোটিজম নিয়ে সবাই আওয়াজ তোলে ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় অভিনেত্রীর আর সেখানেই তিনি বলেন যে বলিউড শুধু নয় টলিউডেও এরকম নেপোটিজম চলে।  

নিজের জীবনেও যে এমন খারাপ পরিস্থিতি আসেনি এমন নয়। বরং তা কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। সে কথাও ভাগ করে নিয়েছেন। বলেছেন, ”স্বার্থপরের মত আমি একাজ করতে পারি না। তা নিজেই নিজেকে বুঝিয়েছিলাম। আমার মেয়ে আছে, মা বাবা আছে তাঁদের কী হবে ওদের কথা ভেবে নিজেকে সঠিক পথে নিয়ে আসি। এবং ওই কঠিন সময় থেকে আমরা জীবনের কী পাঠ নিলাম সেটাই হল বড় বিষয়। ” 

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক