মঞ্জুষার রহস্য মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন স্বামী রামনাথ বন্দ্যোপাধ্যায়

স্ত্রী মঞ্জুষা নিয়োগীর মৃত্যুর পর রীতিমত ভেঙে পড়েছেন তাঁর স্বামী রামনাথ। স্ত্রীয়ের এমন অস্বাভাবিক মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র এক সপ্তাহ আগেই উদযাপন করেছিলেন বিয়ের ছ’মাস পূর্তি। কিন্তু তখনও কী ভেবেছিলেন যে ঠিক এক সপ্তাহ পরে এমন একটা দিন দেখতে হবে? শুক্রবার স্ত্রী মঞ্জুষা নিয়োগীর মৃত্যুর পর রীতিমত ভেঙে পড়েছেন তাঁর স্বামী রামনাথ বন্দ্যোপাধ্যায়। স্ত্রীয়ের এমন অস্বাভাবিক মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। 

শুক্রবার সকালে মডেল-অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। সংবাদমাধ্যমের কাছে মঞ্জুষার স্বামী জানিয়েছেন, মঞ্জুষা অত্যন্ত গুণী মেয়ে ছিলেন। নিজের দক্ষতায় অনেক ভালো ভালো কাজ করেছে সে। সম্প্রতি অনেকগুলি জায়গায় কাজের জন্য অডিশন দেওয়ার পরেও মনের মত কাজ না পাওয়ায় মন খারাপ থাকত তাঁর। অবসাদে ভুগছিলেন তিনি।

কিন্তু এমনটা যে হতেও পারে তা ঘুণাক্ষরেও টের পাননি মঞ্জুষার স্বামী পেশায় ফটোগ্রাফার রামনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁর আক্ষেপ, যদি তিনি আগে বুঝতে পারতেন স্ত্রী এমন করতে চলেছেন তাহলে অন্য ব্যবস্থা নিতেন। দরকার পড়লে চিকিৎসকের পরামর্শও নিতেন। কিন্তু সেই সময়টুকু মঞ্জুষা তাঁকে দিলেন না। স্ত্রী-এর মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে এমনই আক্ষেপের সুর রামনাথের গলায়। 

গত দু’সপ্তাহে গ্ল্যামার জগতে এরকম এক ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি মুখ খুলেছেন তারকারাও। কেউ বলছেন উচ্চাকাঙ্ক্ষা থেকেই তাঁদের এমন মৃত্যু কেউ আবার বলেছেন এই পেশায় সবসময় কাজ থাকবে এমনটাও নয় তাই তা মেনে নেওয়া এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা অত্যন্ত প্রয়োজন। এই পেশায় থাকতে হলে সেই অভ্যাস গড়ে তুলতে হবে। তবে পল্লবী ও বিদিশার মৃত্যুতে উঠে এসেছিল ব্যাক্তিগত টানাপড়েনের কথা মঞ্জুষার মৃত্যু কী কারণে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তার তদন্ত করছে পুলিশ। 

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন