চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বেনজির বিশৃঙ্খলা, তদন্তে UEFA

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী প্যারিস। খোদ লিভারপুলের (Liverpool) মেয়রের ঘড়ি চুরি হয়ে গিয়েছে। চ্যাম্পিনয়নস লিগের মতো একটি আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচে এই বিশৃঙ্খলায় তিতিবিরক্ত উয়েফা (UEFA) । তারা তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তের নেতৃত্ব দেবেন পর্তুগালের বিশিষ্ট রাজনীতিবিদ তিয়াগো ব্র্যান্ডাও রডরিগস।

উয়েফার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, এই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তদন্ত রিপোর্ট যে বা যাদের দায়ী করবে উয়েফা (UEFA) তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে। প্রয়োজন মনে করলে লাইসেন্স বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।  উয়েফা (UEFA) জানিয়েছে, তারা ওই তদন্ত রিপোর্ট প্রকাশও করবে।

ফাইনাল ম্যাচে যে চূড়ান্ত বিশৃঙ্খলা হতে পারে, তার একটা আন্দাজ ম্যাচ শুরুর আগেই পাওয়া গিয়েছিল। ম্যাচ শুরু হয় আধ ঘণ্টার বেশি সময় পরে। টিকিট কেটেও মাঠে ঢুকতে পারেননি তিন হাজার দর্শক। পুলিশের হাতে চূড়ান্ত হেনস্থা হতে হয়েছে উভয় দলের সমর্থকদের। মাঠে খেলা দেখতে এসেছিলেন লিভারপুলের (Liverpool) মেয়র স্টিভ রদেরাম। তাঁর অত্যন্ত মূল্যবান ঘড়ি (Wrist watch) চুরি হয়ে গিয়েছে।

নিজের টুইটার হ্যান্ডেলে স্টিভ লিখেছেন, ’শনিবারের পর থেকে আমি চুপচাপ ছিলাম বলে দুঃখিত। অন্যান্য অনেকের মতো স্টেডিয়ামে ঢোকার পথে আমার ফোন, ঘড়ি, মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে। নতুন ফোন না নেওয়া পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করার দরকার হলে আমার ইনবক্সে বার্তা পাঠান।’

আরও পড়ুন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে উঠে যাচ্ছে জৈব বলয়, জানাল বিসিসিআই

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের