‘হম রহে ইয়া না রহে কাল’- ভাঙল জীবনজুটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এমন ভাবে আলভিদা জানাতে হবে কে জানত? কেউ না। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি এই গান, এই কনসার্টই শেষ কনসার্ট। এরপরেই থেমে যাবে তাঁর কন্ঠ? নাহ, কেউ জানত না। যেমন জানতেন না কে কে-এর দর্শক তেমনি জানতেন না তাঁর স্ত্রী জ্যোতিকৃষ্ণও। তিনি জানতেন না কলকাতায় দু’দিনের কনসার্ট সেরে তাঁর ঘরের মানুষ আর ঘরে ফিরবেন না। বরং তাঁর নিথর দেহ নিয়ে বাড়ি ফিরতে হবে।

মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে অসুস্থ বোধ করেন শিল্পী। এরপর তাঁকে CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। বুধবার সকালে কলকাতায় পৌঁছান তাঁর স্ত্রী ও পুত্র নকুল। বিধ্বস্ত- ভাঙামনে কলকাতায় স্বামীর নিথর দেহ ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন স্ত্রী জ্যোতিকৃষ্ণ। কলকাতা বিমানবন্দর থেকে এদিন সোজা CMRI তে পৌঁছান তাঁরা। মেয়ে তামারা আসেননি। ময়নাতদন্তের পর কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দ্যেশে শিল্পীর মৃতদেহ নিয়ে রওনা দেবে তাঁরা মুম্বইয়ের উদ্দেশ্যে।

এদিন CMRI থেকে দেহ পৌঁছায় SSKM-য়ে। সেখানেই হবে ময়নাতদন্ত। পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিও করা হবে। যদিও মনে করা হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাকের জেরেই মৃত্যু হয়েছে তাঁর। এদিন শো চলাকালীন দরদর করে ঘামছিলেন। স্পটলাইট অফ করে দিতে বলছেন বারবার শিল্পী। রাত ন’টা নাগাদ শো শেষে ধর্মতলার গ্র্যান্ড হোতেলে পোউছান। হোটেলে ফিরেই আরও বেশি অসুস্থ বোধ করছিলেন। বমি করছিলেন, ঠোঁটে চোটও রয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। শোকস্তব্ধ গোতা সঙ্গীতমহল।  

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক