যুদ্ধকে পিছনে ফেলে স্কটল্যান্ডের বিরুদ্ধে নামছে ইউক্রেন ফুটবল দল

রাশিয়ার হামলার জেরে রীতিমতো ছারখার হয়ে গিয়েছে গোট ইউক্রেন। ইউরোপের এই সুন্দর দেশটি পরিনত হয়ে ধ্বংসস্তূপে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার হামলার জেরে রীতিমতো ছারখার হয়ে গিয়েছে গোট ইউক্রেন। ইউরোপের এই সুন্দর দেশটি পরিনত হয়ে ধ্বংসস্তূপে। অসংখ্য মানুষ প্রাণ বাঁচানোর জন্য ভয়ে দেশ ছেড়েছেন। এমন অবস্থানে খেলার জগতের কথা প্রায় ভুলতেই বসেছিল দেশটি। কিন্তু যুদ্ধের কালো মেঘকে দূরে সরিয়ে দিয়ে বিশ্ব ফুটবলে ফিরতে চলেছে ইউক্রেন। যদিও যুদ্ধ এখনও শেষ হয়নি। কবে হবে তারও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এরই মধ্যে বুধবার রাতে আসন্ন কাতার বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ইউক্রেন। এই ম্যাচটি হল প্লে-অফের সেমিফাইনাল। কারণ, এই ম্যাচের জয়ী দলকে খেলতে হবে ওয়েলসের বিপক্ষে। আর সেখানকার বিজয়ী দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন।

গত মঙ্গলবার প্রি-ম্যাচ সাংবাদিক বৈঠকে এসে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন ইউক্রেনের মিডফিল্ডার ওলেকসান্দ্রার জিনচেঙ্কো। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। ইউক্রেনের প্রতিটি মানুষের স্বপ্ন এখন একটাই, সেটা হল যুদ্ধ বন্ধ হোক। আমার গোটা বিশ্বের কাছে অনুরোধ এই যুদ্ধ যেকোনওরকমভাবে বন্ধ হোক। আমাদের দেশের অনেক শিশু এখনও জানেই না যুদ্ধ কী জিনিস, কিন্তু তারাও ভীষণভাবে আতঙ্কিত। কিছু না বুঝলেও , ওর চাইছে এই যুদ্ধের সমাপ্তি হোক’।

পাশাপাশি, তিনি আরও বলেন যে, ‘ফুটবল দল হিসেবে আমাদের একটা স্বপ্ন রয়েছে। সেটা হল আসন্ন বিশ্বকাপে খেলা। এই আবেগকে আমরা ইউক্রেনের জনগণের মধ্যে বিলিয়ে দিতে চাই। কারণ, তারা সকলে এটার জন্য অপেক্ষা করে রয়েছে’। 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের