ধোনির জন্য ২০০৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন সেহওয়াগ!

তা না হলে ২০০৮ সালেই ওয়ান ডে এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতেন বীরেন্দ্র সেহওয়াগ। তা না হলে ২০০৮ সালেই ওয়ান ডে এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতেন বীরেন্দ্র সেহওয়াগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাগ্যিস মাঠের বাইরের খেলাটা সেদিন খেলেছিলেন সচিন তেন্ডুলকর। তা না হলে ২০০৮ সালেই ওয়ান ডে এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতেন বীরেন্দ্র সেহওয়াগ। আর সেটা হলে ‘মুলতানের সুলনতান’-এর একাধিক বিধ্বংসী ইনিংস থেকে বঞ্চিত হতে ক্রিকেট প্রেমীরা। টেস্ট ক্রিকেটে রান পেলেও, ওয়ান ডে ক্রিকেটে তখন পুরোপুরি অফ ফর্মে যাচ্ছিলেন তিনি। যার ফলে ওডিআই স্কোয়াড থেকে বাদ পড়তেও হয়েছিল তাঁকে। সেই সময় তৎকালীন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সেহওয়াগের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন তৈরি হয়। আর সেই সময় মানসিক অবসাদের জন্য সাদা বলের ক্রিকেট থেকে চিরতরে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার।

সম্প্রতি একটি ক্রিকেট ওয়েবসাইটের শো-তে বীরু বলেছেন, ‘২০০৮ সালে আমরা যখন অস্ট্রেলিয়ায় ছিলাম তখন আমার মাথায় অবসরের চিন্তাভাবনা এসেছিল। টেস্টে সিরিজে আমি রান পেয়েছিলাম, একটি ম্যাচে ১৫০ রানও করেছিলাম। কিন্তু ওয়ান ডে ম্যাচে অনেক চেষ্টা করেও আমি বড় রান করতে পারছিলাম না। আর সেই সময় ধোনি আমাকে প্রথম একাদশ থেকে সরিয়ে দেয়। তখন আমাকে-ধোনিকে নিয়ে নানা রকমের জল্পনা শুরু হয়ে যায়। সেই জন্য বেশ কিছুটা মানসিক অবসাদের জন্য সাদা বলের ক্রিকেট থেকে অবসরের  সিদ্ধান্ত নিতে চাইছিলাম। আর ভেবেছিলাম শুধুমাত্র টেস্ট খেলা চালিয়ে যাব’।

সেই সঙ্গে সেহওয়াগ আরও বলেন যে, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে আটকে দিয়েছিল সচিন তেন্ডুলকর। তখন উনি বলেছিলেন, সফর শেষ হলে বাড়ি যাও, তারপর ভালোভাবে চিন্তা করো কি করবে। তারপর আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলি’। 

 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের