বিধানসভা বয়কটের পথে বঙ্গ বিজেপি, নেপথ্যে শুভেন্দু

বিধানসভায় ধ্বস্তাধ্বস্তি থেকে চলেছিল গালিগালাজ, কিল, ঘুষি। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল, যে রক্তাক্ত হয়েছিলেন একাধিক বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ জুন শুরু হবে বিধানসভার নতুন অধিবেশন। অধিবেশন চলবে ১৭ জুন পর্যন্ত। সূত্রের খবর এই অধিবেশনে যোগ দেবেন না গেরুয়া শিবিরের (BJP) বিধায়করা (MLA)। পদ্ম তাঁবুতে গুঞ্জন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে সাসপেন্ড সেখানে বাকি বিধায়কদের না থাকাই ভাল। তবে পদ্ম তাঁবু অবশ্য আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। বিশেষ সূত্রে খবর, ৮ দিন ব্যাপী বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকবেন না বিজেপির কোনও বিধায়কই।

উল্লেখ্য, সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৭ জনকে। মানে অধিবেশনে শুধু শুভেন্দু নন যোগ দিতে পারবে না বাকি সাসপেন্ডেড বিধায়করাও। যারা সাসপেন্ড হননি, এমন বিজেপি বিধায়করাও তাই অনুপস্থিত থাকতে চান বিধানসভায় (BIDHAN SABHA)। তাঁদের দাবি, সাসপেনশন তোলা হোক। বিজেপি শিবিরের পক্ষ থেকে বিধায়ক মনোজ টিজ্ঞা বলেছেন, এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগে বৈঠক হবে, তারপরে নেওয়া হবে সিদ্ধান্ত। আবার বিজেপি শিবিরের অনেকে প্রশ্ন তুলেছেন, বিরোধী দলনেতা বিধানসভায় না থাকলে, তাঁরা কেন যাবেন?

যেহেতু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তাই আগামী ১০ জুন পর্যন্ত অপেক্ষা। সেই দিনেই দেখা যাবে বিজেপি বিধায়করা আদৌ উপস্থিত হন কি না। বিধানসভায় ধ্বস্তাধ্বস্তির জেরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেছিলেন বিরোধী দলনেতা সহ ৭ বিজেপি বিধায়ককে। উল্লেখ্য, বিধানসভায় ধ্বস্তাধ্বস্তি থেকে চলেছিল গালিগালাজ, কিল, ঘুষি। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল, যে রক্তাক্ত হয়েছিলেন একাধিক বিধায়ক। পরিস্থিতির জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিধায়ক অসিত মজুমদারকে। এই কারণেই সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সাসপেন্ড করা হয়েছিল নরহরি মাহাতো, মনোজ টিজ্ঞা, শঙ্কর ঘোষ ও দীপক বর্মা সহ আরও বিজেপি বিধায়ককে।

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের