তপনের ওয়ার্ডের উপনির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূল প্রার্থীর

ঝালদার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী। বুধবার মনোনয়ন জমা দেন জগন্নাথ রজক।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ওয়ার্ডে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার পুরুলিয়া জেলার ঝালদা পুরসভার সেই ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বুধবার তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক মনোনয়নপত্র জমা দেন।

ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে জগন্নাথ রজককে৷ ঝালদা শহরের তৃণমূলের সভাপতি দেবাশিস সেনকে সঙ্গে নিয়ে বুধবার মনোনয়নপত্র জমা দেন জোড়াফুল শিবিরের প্রার্থী। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি নির্বাচনে জিতে কী করবেন সে বিষয়ে তাঁর পরিকল্পনার কথা জানান।  জগন্নাথ রজক জানান, নির্বাচনে জিতে কাউন্সিলর হলে এলাকার পানীয় জলের সমস্যা সমাধানের চেষ্টা করবেন৷ সেই সঙ্গে এলাকায় নিকাশি ব্যবস্থারও উন্নয়ন ঘটাবেন৷

সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ২৬ জুন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেই কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া চলছে এখন। উল্লেখ্য শেষ পুর নির্বাচনে এই ওয়ার্ডে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী তপন কান্দু৷ কিন্তু চলতি বছরের মার্চ মাসে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুন করে। আদালতের নির্দেশে সেই খুনের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ কাউন্সিলরের মৃত্যুর পর ওই ওয়ার্ডের জনপ্রতিনিধির আসন ফাঁকা হয়ে যাওয়ায় উপনির্বাচন হতে চলেছে। অন্যদিকে ওই ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকে৷ উপনির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল উভয় পক্ষ জয়ের ব্যাপারে আশাবাদী। এদিন দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঝালদা শহর তৃণমূল সভাপতি দেবাশিস সেন বলেন, ‘দিদির উন্নয়নকে সামনে রেখেই আমরা প্রচারে যাব৷ দিদি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে৷ আমাদের এই পুরসভায় পানীয় জলের সমস্যা রয়েছে৷ সুবর্ণরেখা জল প্রকল্প রূপায়ণের পথে৷ এছাড়াও কন্যাশ্রী, সবুজসাথী, সমব্যাথী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি প্রকল্পগুলো নিয়ে প্রচার করব৷’

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের