Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারেনি, রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্রী

শান্তিপুর ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী ছিল মেঘা। জানা গিয়েছে, শুক্রবার সকালে রেজাল্ট দেখে ছাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষায় (MP) উত্তীর্ণ হতে পারেনি (FAIL) এক ছাত্রী (STUDENT)। রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল সেই ছাত্রী। মৃতার নাম মেঘা সরকার। নদিয়ার শান্তিপুর ফুলিয়ার ঘটনা। উল্লেখ্য, বছর ২ আগে রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল মেঘার বাবার। রেজাল্ট আনতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে আত্মহত্যা (SUICIDE) করে ওই ছাত্রী।

শান্তিপুর ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী ছিল মেঘা। জানা গিয়েছে, শুক্রবার সকালে রেজাল্ট দেখে ছাত্রী। জানা যায়, উত্তীর্ণ (PASS) হয়নি ওই ছাত্রী।  তারপরেই বাড়িতে বলে বেরিয়েছিল, স্কুলে রেজাল্ট আনতে যাচ্ছে। তারপর আর বাড়ি ফেরেনি মেঘা। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা চিন্তিত হয়ে পড়েছিলেন। এর কয়েক ঘণ্টা পর খবর আসে, মৃত্যু হয়েছে মেয়ের। রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মেঘা। ঘটনা নবলা গ্রাম পঞ্চায়েতের প্রফুল্ল নগর গ্রামের। 

খবর পেয়ে দেহ উদ্ধার করে রানাঘাট জিআরপি। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার এক আত্মীয় বলেন, পড়াশোনার জন্য চাপ দেওয়া হয়নি মেয়েকে। বাড়িতে রেজাল্ট জানত না কেউ। তবে আত্মহত্যা করবে বাড়ির মেয়ে তা তাঁরা ভাবতে পারেননি। বাড়ি থেকে বলা হত, পাশ না করতে পারলে, আরও ভাল ভাবে পড়তে পরের বারের জন্য। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। শোকের ছায়া নেমে এসেছে পাড়ায়। রেললাইনে কাটা পড়েই মৃত্যু হয়েছিল মেঘার বাবার। মৃতার পরিবারে উঠেছে কান্নার রোল। নেমে এসেছে শোকের ছায়া।

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল