প্রশিক্ষণের নামে পথ কুকুরদের উপর অত্যাচার, অভিযোগ দায়ের শ্রীলেখার

আবারও পথ সারমেয়দের পাশে শ্রীলেখা মিত্র। সৌমজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি সারমেয়দের প্রশিক্ষণের নামে তাদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও পথ সারমেয়দের পাশে দাঁড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় সৌম্যজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি সারমেয়দের প্রশিক্ষণের নামে তাদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছেন। নেট মাধ্যমে তথাগতর ওই ভিডিও ভাইরাল হওয়ার পর এই নিয়ে সরব হন শ্রীলেখা। প্রশিক্ষক হিসেবে পরিচিত সৌম্যজিৎ বিশ্বাসের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, পুলিশ তাঁর অভিযোগ নিয়েছে এবং তিনি নিজে  বৃহস্পতিবার পাটুলি থানায় যাবেন। কী দেখা গিয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের পোস্ট করা ওই ভিডিওতে? দেখা দিয়েছিল সৌম্যজিৎ বিশ্বাস কুকুরদের প্রশিক্ষণের সময় মারধর করেন। কুকুর মাটি থেকে রুমাল মুখে করে না তুললে তা মুখে জোর করে গুঁজে দেন তিনি। আর এই  ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই বরাবরের মত ক্ষোভ প্রকাশ করেন শ্রীলেখা মিত্র। ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ারও করেন। আর সেই ভিডিওতে মন্তব্য করেন আমজনতা। প্রশিক্ষণের নামে এমন অমানবিকতাকে রীতিমত ধিক্কার জানান তাঁরাও। শুধু তাই নয় ওই প্রশিক্ষক সৌম্যজিৎ বিশ্বাসের ফেসবুক প্রোফাইল নিজের টাইমলাইনে শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন শ্রীলেখা।

প্রশাসন এ বিষয়কে কতখানি গুরুত্ব দেবে তা তিনি জানেন না। তাঁরএলাকায় এবং তাঁরই আবাসনে বারংবার পশুদের বিষ খাইয়ে মেরে ফেলার মত হুমকি দেওয়া হয়েছে। থানায় গেলে তির সঠিক বিচার পাননি। তাই অভিনেত্রীর বক্তব্য শুধু মানুষের কিছু হলেই কী সবাই নজর দেবে? তিনি নিজেই পাটুলি থানায় বৃহস্পতিবার যাবেন বলে জানিয়েছেন। অভিনেত্রীর গলায় আক্ষেপের সুর। পথপশুদের কথা কেউ ভাবে না। বরং তারা অত্যাচারিত হয় আর অত্যাচারের সীমা যখন লঙ্ঘন হয়ে যায় তখন কামড়ে দিলে সেই পথ কুকুরদের দোষ। 

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক