উত্তরেই আটকে বর্ষা, দক্ষিণে আবারও ভ্যাপসা গরম- বিকেলে হালকা বৃষ্টি

পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্র- বৃষ্টিপাত হতে পারে। নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে এসেছে বর্ষা। সেখানেই থমকে মৌসুমী বায়ু।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানগর (KOLKATA) সহ দক্ষিণবঙ্গ (SOUTH BENGAL) জুড়ে গত কয়েকদিন ধরে ছিল ভ্যাপসা গরম। গত বৃহস্পতিবার সন্ধ্যার বৃষ্টিতে সেই অবস্থা সামান্য কেটেছে। তবে আবারও গরমেই ঘাম ঝরতে পারে রাজধানী সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই আসছে না বর্ষা। এদিকে, নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে এসেছে বর্ষা। সেখানেই থমকে মৌসুমী বায়ু।

জানা গিয়েছে, আগামী প্রায় ৪৮ ঘণ্টা খুব একটা ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এখানে বর্ষা আসার স্বাভাবিক সময় আগামী ১২ জুন। ফলে আপাতত গরমেই থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। তবে তা গত কয়েকদিনের থেকে সামান্য কম। তবে দক্ষিনবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হতে পারে হালকা ও মাঝারি বৃষ্টিপাত। অন্যদিকে, উত্তরবঙ্গে (NORTH BENGAL) আটকে রয়েছে মৌসুমী বায়ু। স্বভাবিক ভাবেই আগামী ২- ৪ দিন মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ফলে, স্বভাবিকের চেয়ে সামান্য হলেও দেরিতে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে।

তবে, বিকেলের পর পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্র- বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে হতে পারে বৃষ্টি। দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে এখনই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরে ভারী ও ভারী বৃষ্টিপাত অব্যাহত। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত হবে বেশিই। ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বৃষ্টিপাত হতে পারে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং দার্জিলিংয়ে। জানা গিয়েছে, হতে পারে ভারী বৃষ্টিপাত।

শুক্রবার রাজধানীর আকাশ হালকা মেঘলা। বিকেলের পর সামান্য বৃষ্টিপাতের লক্ষণ দেখা দিয়েছে। আবহাওয়া (WEATHER) দিনভর থেকবে থাকবে আর্দ্র। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০৭। মানে স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। খবর, সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত থাকবে অস্বস্তিকর আবহাওয়া। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে প্রায় ১.৮ মিলি।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়