৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

ঘটনাটি ঘটেছে মালদহ জেলার  ইংরেজ বাজার থানার মিল্কি খাসকোল এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মালদহ জেলার  ইংরেজ বাজার থানার মিল্কি খাসকোল এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম ফাল্গুনী মন্ডল। তাঁর বয়স ২০ বছর। ১১ মাস আগে মালদহ জেলার মোথাবাড়ি থানার মেঘু টোললার বাসিন্দা ফাল্গুনী মন্ডলের সঙ্গে বিয়ে হয় ইংরেজবাজার থানার মিল্কি এলাকার যুবক রুপ মন্ডলের। রুপ মন্ডল পেশায় দিনমজুরের কাজ করে। ওই বধূ অন্তঃসত্তাও হন। অভিযোগ, বিয়ের পর থেকেই ওই গৃহবধূর ওপর মদ্যপ অবস্থায় তার স্বামী অত্যাচার করত। এই নিয়ে ঝামেলা হওয়ায় স্বামী ও স্ত্রীর দুই পরিবারের মধ্যে মীমাংসা হয়েছে বেশ কয়েকবার। কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে গিয়েছিলেন ওই গৃহবধূ। দু দিন আগে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার ওই বধূর বাপের বাড়ি খবর যায় যে তাদের মেয়ে গুরুতর অসুস্থ। এর পর বধূর বাপের বাড়ির সদস্যরা এসে দেখেন রুপা ঝুলন্ত অবস্থায় রয়েছে। বধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

এই ঘটনায় বধূর বাপের বাড়ির লোকেরা স্বামীর বিরুদ্ধে  লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে ৯ মাসের অন্তঃসত্তা ওই বধূর মৃত্যু হল তা খপ্তিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে শ্বশুরবাড়ির এক সদস্যকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া