ফুটবল খেলার সময় বজ্রপাত, ৩ কিশোরের মৃত্যু

নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নের কঙ্করহাটি এলাকার ঘটনা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১ টা ১৫ নাগাদ। ময়নাতদন্ত না করেই দেহকে কবরের অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল (FOOTBALL) খেলছিল কয়েকজন বন্ধু। এমন সময় বজ্রপাত হয়। সেই বজ্রপাতের (THUNDER CLAP) ঘটনায় প্রাণ গেল (DEATH) ৩ কিশোরের। খেলতে গিয়ে তারা শিকার হল মর্মান্তিক পরিণতির। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ময়মনসিংহের নান্দাইলের ঘটনা।

নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নের কঙ্করহাটি এলাকার ঘটনা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১ টা ১৫ নাগাদ। ওই সময় মাঠে ফুটবল খেলছিল কয়েকজন। সেই সময়েই পরে বজ্রপাত। সকলেই বারুইপুর গ্রামের কওমি মাদ্রাসার ছাত্র। নিহতদের নাম আবু সাঈদ (১৪), স্বাধীন (১৪) এবং শাওন মিয়া (১৩)। খেলার আনন্দে মত্ত থেকেই তারা ঢলে পড়েছে মৃত্যুর কোলে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদের পরিবার ও মাদ্রাসায় উঠেছে কান্নার রোল। নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। দুপুর নাগাদ বাড়ির সামনের মাঠে ফুটবল খেলছিল তারা। তখনই বাজ পড়ার ঘটনাটি ঘটে। সময় প্রায় ১ টা ১৫ মিনিট। এই ঘটনায় ৩ কিশোর জখম হয়। জানা গিয়েছে, এই ঘটনার পর তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নান্দাইল হাসপাতালে। তাদের দেহ পরীক্ষা করেন চিকিৎসকরা। এরপরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুনুর রশিদ ৩ কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

এই প্রসঙ্গে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, পরিবারের আবেদনের কারণে ময়নাতদন্ত না করেই দেহকে কবরের অনুমতি দেওয়া হয়েছে।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?