Agnipath: অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ দেশ, আজ পর্যালোচনায় বসছে কেন্দ্র

বিহারে শনিবার ২৪ ঘণ্টা বনধ

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা, প্রয়াগরাজ ও নয়াদিল্লি: অগ্নিপথ-কে (Agnipath) কেন্দ্র করে অগ্নিগর্ভ দেশ। নানা প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। বিহারে শনিবার ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে রাজ্যের ছাত্রসংগঠন। বনধ সমর্থন করছে রাষ্ট্রীয় জনতা দল। এই পরিস্থিতিতে আজ কেন্দ্র এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে পর্যালোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে বৈঠক।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাহিনীর তিন প্রধানকে পর্যালোচনা বৈঠকে থাকার কথা বলা হয়েছিল। স্থলসেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এই পর্যালোচনা সভায় উপস্থিত থাকবেন না, কারণ তিনি আগামীকাল বায়ুসেনার পাসিং আউট প্যারেডে অংশ নিতে হায়দ্রাবাদের দুন্ডিগালে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রীর এই পর্যালোচনা বৈঠকে বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং ডিএমএর কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অগ্নিপথ (Agnipath) প্রকল্প নিয়ে দেশে যে হট্টগোল চলছে, সেই বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে।  সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও বৈঠকে থাকার কথা।

অগ্নিপথ (Agnipath) প্রকল্পকে কেন্দ্র করে প্রথম তেতে ওঠে বিহার। পরবর্তীতে অন্যান্য রাজ্যও ছড়িয়ে পড়তে শুরু করে। বিহারের পাশাপাশি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা-সহ দেশের ১২টি রাজ্যে ছড়িয়ে পড়েছে অগ্নিপথের আঁচ। দাউদাউ করে জ্বলছে ট্রেন। রাস্তায় ইট-পাথরের ছড়াছড়ি। বিপর্যস্ত জনজীবন। ক্ষোভের আঁচ পৌঁছেছে রাজধানী দিল্লিতেও। ওয়াজিরাবাদে পথ অবরোধকে কেন্দ্র করে গোলমাল শুরু হয়। কয়েকটি বাসে ভাঙচুর হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আপাতত শান্ত। তবে পাশ্ববর্তী রাজ্য হরিয়ানা ও উত্তরপ্রদেশে বিক্ষোভের আঁচে যে কোনও সময় আগুন জ্বলে উঠতে পারে রাজধানীতে। প্রশাসন সতর্ক।

আরও পড়ুন Agnipath Protest: রণক্ষেত্র তেলেঙ্গানা, পুলিশের গুলিতে হত এক বিক্ষোভকারী

পুলিশকে ধাক্কাধাক্কি করার অপরাধে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেফতার ১০

বিশেষ এক নিয়ম বাতিলের আহ্বান জানিয়ে আইপিএলে আমূল পরিবর্তনের পরামর্শ শচিনের

তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

‘ডোলা রে ডোলা রে’ শুটিংয়ের সময় আমি গর্ভবতী ছিলাম না’, বিতর্কে মুখ খুললেন মাধুরী

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু