প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত

হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল কেকে’র মৃত্যু বিষয়ক ৩ টি জনস্বার্থ মামলার শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় কনসার্টে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে (kk)। সেই ঘটনায় রাজ্যের বক্তব্য জানতে চাইল আদালত। উল্লেখ্য, কেকের মৃত্যুর পর কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) ৩ টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। হাইকোর্ট সোমবার রাজ্যেকে নির্দেশ দিয়েছে, এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার। উল্লেখ্য, গত ৩১ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কেকে। নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করার কয়েক ঘণ্টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। আদালত আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল কেকে’র মৃত্যু বিষয়ক ৩ টি জনস্বার্থ মামলার শুনানি। একটি মামলা ছিল অনুষ্ঠানের মঞ্চের অব্যবস্থা নিয়ে। অপর একটি মামলা ছিল এরপরে যাতে এই ধরণের আর কোনও ঘটনা না ঘটে তা রাজ্যকে নিশ্চিত করে বলার। এবাদেও আরও একটি মামলা ছিল, সিবিআই তদন্তের। এই ৩ টি মামলার আইনজীবী যথাক্রমে আইনজীবী সৌম্যশুভ্র রায়, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ইমতিয়াজ আহমেদ। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, এত কথা উঠছে অথচ প্রয়াত শিল্পীর পরিবারের পক্ষ থেকেই কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

উল্লেখ্য, কলকাতায় গান করতে এসে প্রয়াত হয়েছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ। কেকে- কে কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছিল। তার আগে পুষ্পস্তবক দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী নগরোন্নয়ন-আবাসন-পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ-পূর্ত-ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক বাবুল সুপ্রিয় প্রমুখর। উপস্থিত ছিলেন গায়কের স্ত্রী, পুত্র ও ম্যানেজার। ছিলেন পরিবারের আরও ২  সদস্য। আর ভিড় জমিয়েছিলেন কে কে’র অনুরাগীরা।

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের