বাইক চেপে ইউরোপ পাড়ি তামিল অজিতের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা অজিত কুমার (AJITH KUMAR), যিনি বর্তমানে পরিচালক এইচ বিনোদের (H Vinoth) সঙ্গে তাঁর আসন্ন তামিল চলচ্চিত্রের শ্যুটিংয়ে ব্যস্ত। যদিও সেই ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে কিছুদিন আগেই তিনি শ্যুটিং থেকে বিরতি নিয়ে তাঁর কিছু বন্ধুদের সঙ্গে ইউরোপে ট্রিপে পাড়ি দিয়েছেন, আর তাঁর এই ভ্রমণ সম্পূর্ণ বাইক রাইডে। হ্যাঁ, সম্প্রতি তিনি তাঁর ভক্তদের জন্যে একটি বাইক ট্রিপের ছবি দিয়ে তাঁর বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করলেন, জানালেন তিনি একটি আনন্দময় সময় কাটাচ্ছেন।

অজিতের সঙ্গে ভ্রমণে রয়েছেন সুপ্রেজ ভেঙ্কটের।তিনিই তাঁর টুইটার অ্যাকাউন্টে এই ছবিগুলি প্রথম প্রকাশিত করেন। সুপ্রেজ ভেঙ্কটেরও একজন লন্ডন-ভিত্তিক উদ্যোক্তা এবং অ্যাডভেঞ্চার রাইডার। তিনিই ইউরোপ ট্রিপে অজিতের সঙ্গে বাইকে ভ্রমণ করছেন এবং গত কয়েকদিন ধরেই তাঁদের ট্রিপের সমস্ত ছবি শেয়ার করছেন। তবে অভিনেতা অজিত, একজন দারুণ বাইক রাইডার, তিনি মাঝে মধ্যেই রোড ট্রিপে বেরিয়ে পড়েন। আর অভিনেতার এই প্রতিভা দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। একজন ভক্ত লিখেছেন যে, তিনিও অজিতের মতো পর্যাপ্ত অর্থ উপার্জন করতে চান, যাতে তিনিও তাঁর সব স্বপ্ন পূরণ করতে পারেন।

বর্তমানে অজিত অভিনীত AK61 ডাব করা চলছে, পরিচালক এইচ বিনোদ এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে অভিনেতার এটি তৃতীয় ছবি৷ পরিচালক বনি কাপুর নিশ্চিত করেছেন যে, মঞ্জু ওয়ারিয়ার ছবিতে তিনি অজিত কুমারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। অজিতকে শেষ দেখা গিয়েছিল ভ্যালিমাইতে, যেখানে তিনি একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন, অভিনেত্রী হুমা কুরেশি এবং কার্তিকেয়া। তামিল ছাড়াও, ছবিটি তেলেগু এবং কন্নড় ভাষায়ও মুক্তি পেয়েছিল।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২