বিদায় বেলায় কেরলে খেল দেখাচ্ছে বর্ষা, উদ্ধারকাজে নেমেছে সেনা

কেরলের উপকূল এলাকায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে তাই আগামী পাঁচদিন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে বর্ষা তার ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়েছে ভারতে। আগমনের থেকেই একাধিক রাজ্যে তাণ্ডব চালাচ্ছে বর্ষার বৃষ্টি। এবার বিদায় বেলায় আরও দাপট বাড়িয়ে তাণ্ডব চালাচ্ছে মৌসুমি বায়ু। কেরল দিয়েও সাধারণত বর্ষার বিদায় হয় ভারতে। এখন গোটা ভারত থেকেই বিদায় পালা চলছে মৌসুমি বায়ুর। আর সেই ঘটনায় কার্যত জলের তলায় চলে গিয়েছে গোটা কেরল। গত ২৪ ঘণ্টায় বিশেষ করে শনিবার মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে কেরলজুড়ে।

লাল সতর্কতা জারি রয়েছে পাঠানামঠিতা, ইদ্দুকি, থ্রিশূড়, এড়নাকুলাম, কোট্টায়াম জেলায়। কমলা সতর্কতা জারি রয়েছে সাত জেলায়। এর মাঝেই দেখা গিয়েছে এক অদ্ভূত দৃশ্য। ভারী বৃষ্টিতে রাস্তার মাঝে থাকা বাস চলে গিয়েছে জলের তলায়। বাসে থাকা যাত্রীদের এক গলা জল। সেনা গিয়ে উদ্ধার করছে সর্বত্র। দক্ষিণের এই রাজ্যে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। দুর্যোগের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রের কাছে সেনা চেয়ে পাঠিয়েছেন। যারা আপাতত উদ্ধারকাজ শুরু করেছে। তৈরি থাকতে বলা হয়েছে বায়ুসেনাকেও। সজাগ রয়েছে দক্ষিণের বায়ুসেনার আধিকারিকরা। বেশিরভাগ জেলায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হচ্ছে। যার ফলে হাঁটু জল ঢুকেছে ঘরের ভিতরে।

কমলা সতর্কতা জারি রয়েছে, কোঝিকর, তিরুবন্তপুরাম, পালাক্কাড়, মালাপ্পুরাম, ওয়েনাড়, কোল্লাম, আলাফুজা জেলায়। দুটি জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে বারবার নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে সাধারণ মানুষকে। পাহাড়ের দিকে না যেতেই অনুরোধ করা হচ্ছে সকলকে। আইএমডি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তাই আগামী ১৮ তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত প্রবলতর বৃষ্টি হবে কেরলের বিভিন্ন জেলায়। মঙ্গলবার অর্থাৎ ১৯ তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানা গিয়েছে। এর সঙ্গে কেরলের উপকূল এলাকায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে তাই আগামী পাঁচদিন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ