দিদির নির্দেশ বাস্তবায়িত করা আমার কাজ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শোভন

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলে ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়ে রাখলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সতীর্থ। 

Share:

নিজস্ব  প্রতিনিধি: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলে ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়ে রাখলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সতীর্থ।  শোভন চট্টোপাধ্যায় জানান, দিদির নির্দেশ বাস্তবায়িত করা আমার কাজ। একইসঙ্গে ‘আমার রাজনৈতিক জীবন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক’ বলে এদিন মন্তব্য করেন শোভন চট্টোপাধ্যায়। সবমিলিয়ে রাজনৈতিক মহল মনে করছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা কেবলই সময়ের অপেক্ষা। তাঁদের জোড়াফুল শিবিরে ফেরার বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। 

অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের জানান, তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ফের তৃণমূলে কবে ফিরবেন দু’জনে? এই প্রশ্নের উত্তরে বৈশাখী জানান, তা ‘সময় বলবে’। একইসঙ্গে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের বান্ধবী বলেন, ‘শোভন রাজনীতিতে ফিরুক। আমি সেটাই চাই।’ এদিন অভিমানের প্রাচীর ভেঙেছে বলে মন্তব্য করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য বুধবার নবান্নে আচমকা হাজির হন শোভন-বৈশাখী। বুধবার  তিনটে পনের মিনিট  নাগাদ আচমকা নবান্নে হাজির হন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।  নবান্নের ভিআইপি গেটের সামনে গাড়ি থেকে নামেন শোভন-বৈশাখী। গাড়ি থেকে নেমে সোজা চোদ্দ তলায় উঠে যান কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র এবং তাঁর সঙ্গী।  এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন। নবান্নে শোভন-বৈশাখীর আচমকা হাজিরায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়, তবে কি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন? অবশেষে বৈঠক শেষে বেরিয়ে সেই ইঙ্গিত দিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে