কন্যাসন্তান হওয়ায় গলা টিপে খুন করল বাবা

সন্তানের লিঙ্গ পরিচয় কন্যা এটিই সদ্যোজাতর ‘অপরাধ’। আর সেই কারণে একদিন বয়সী শিশুকন্যাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তানের লিঙ্গ পরিচয় কন্যা এটিই সদ্যোজাতর ‘অপরাধ’। আর সেই কারণে একদিন বয়সী শিশুকন্যাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার রঘুনাথপুর পঞ্চায়েতের পশ্চিম নাটুরিয়া গ্রামে। এমন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রুহুল আমিন ইসলাম। এর আগেও দু’টি কন্যাসন্তান হয় অভিযুক্ত ওই ব্যক্তির স্ত্রীর। এর পর তৃতীয়বার সন্তান নেওয়ার পরিকল্পনা করে। তৃতীয়বারেও কন্যাসন্তান জন্ম নেয়। আর তাতেই হিংস্র রুপ বেরিয়ে আসে অভিযুক্তের। একদিন বয়সী কন্যাসন্তানকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশযে আসতে প্রতিবেশীরা উত্তেজিত হয়ে রাগে ফুঁসতে থাকেন। তাঁরা রুহুল আমিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রতিবেশীরা জানান, ১০ বছর আগে রেহেনা বেগমের সঙ্গে বিয়ে হয় রুহুল আমিন ইসলামের। রুহুল পেশায় ঠিকাদার। বর্তমানে তাঁদের দুই মেয়ে রয়েছে। অভিযোগ, প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার জন্য স্ত্রী রেহেনাকে দায়ী করে তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত রুহুল। রেহেনা যখন তৃতীয়বারের মত সন্তান জন্ম দিতে চলেছে, তখন আগেভাগেই  ‘মেয়ে জন্মালে তাকে মেরে ফেলব’ বলে রুহুল হুমকি দেয়। অভিযোগ, এর পর সোমবার রাতে যখন তার স্ত্রী শিশুকন্যার জন্ম দেন তার পর দিন মঙ্গলবার সকালে সেই শিশুকে গলা টিপে খুন করে রুহুল।

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ