আর্থিক সঙ্কটের জের, পুলিশকে মেল পাঠিয়ে আত্মঘাতী লিভ ইন যুগল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক ও যুবতীর নাম যথাক্রমে, হৃষীকেশ পাল এবং রিয়া সরকার। তাঁরা গড়িয়ার ব্রহ্মপুরে একটি ফ্ল্যাটে লিভ ইনে থাকতেন।

Share:

নিজস্ব প্রতিনিধ: পুলিশকে মেল পাঠিয়ে আত্মঘাতী হলেন লিভ ইনে থাকা যুগল। ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকার গড়িয়ায়। গড়িয়ায়(Garia) একটি আবাসনের ফ্ল্যাটে থাকতেন ওই যুগল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আর্থিক সঙ্কটের জেরে ঘুমের ওষুধ খেয়ে ওই তরুণ-তরুণী আত্মঘাতী হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক ও যুবতীর নাম যথাক্রমে, হৃষীকেশ পাল এবং রিয়া সরকার। তাঁরা গড়িয়ার ব্রহ্মপুর মোড়ের একটি আবাসনের ফ্ল্যাটে লিভ ইনে থাকতেন। মঙ্গলবার ওই যুগল আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে পুলিশকে ইমেল পাঠান। ইমেল পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। কিন্তু তার আগেই ওই যুবক যুবতীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা খুলে ঘরে ঢোকে। ঘরে ঢুকে পুলিশ দেখে ওই তরুণ-তরুণীর নিথর দেহ পড়ে রয়েছে। এর পর দেহদুটি উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যুগলকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, তাঁরা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই যুগল আত্মঘাতী হওয়ার আগে নিজেদের পরিচিতদেরকেও আত্মহত্যার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মৃত যুবক হৃষীকেশের বাড়ি হুগলি জেলার আরামবাগে। তিনি পেশায় বযবসায়ী। মূলত ওষুধের ব্যবসা করতেন ওই যুবক। তবে দু বছর আগে দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবক। তার পর থেকে আর ওষুধের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেননি। অন্যদিকে মৃত তরুণী রিয়া একটি বিউটি পার্লারে কাজ করতেন। পুলিশের অনুমান আর্থিক সঙ্কটের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন ওই যুগল।

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি