পরীক্ষার উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে শাস্তির মুখে পড়ুয়া

অসদাচরণের দায়ে ওই পরীক্ষার্থীকে রবিবার তলব করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মন এক অদ্ভুত জিনিস। কখনও যে কী হয়, কেউ জানে না। কিন্তু এক পরীক্ষার্থী সেই মন নিয়ে রসিকতা করতে গিয়েই চরম বিপাকে পড়েছে। পরীক্ষার খাতায় ‘স্যার মন ভালো নেই’ লিখে তা নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University) এক পড়ুয়া। আর নিমিষেই সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে (Social Media)। নেটা নাগরিকরা বিষয়টি নিয়ে রঙ্গ-তামাশা করলেও ভালভাবে মেনে নিতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অসদাচরণের দায়ে ওই পরীক্ষার্থীকে রবিবার তলব করা হয়েছে। ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিন উদ্দীন (Mominuddin) জানিয়েছেন, ওই পড়ুয়ার সঙ্গে কথা বলার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ইংরেজি স্নাতক বিভাগের প্রথম সেমিস্টারের (First Semistar) পরীক্ষা ছিল। ওই পরীক্ষা শেষ হওয়ার পরেই এক পরীক্ষার্থী উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা নিজের ফেসবুকে পোস্ট করেন। তাতে লেখা রয়েছে, ‘স্যার আজকে আমার মন ভালো নেই’। বাম পাশে লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লিখে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরীক্ষকের স্বাক্ষরও রয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক ভাইরাল হয়ে যায়। বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।  

শুধু উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা ফেসবুকে পোস্টই নয়। এমনকী ইনভিজেলেটরের স্বাক্ষর জালেরও অভিযোগ উঠেছে ওই পরীক্ষার্থির বিরুদ্ধে। ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিন উদ্দীন জানিয়েছেন, ভাইরাল হওয়া অতিরিক্ত উত্তরপত্রে ইনভিজিলেটরের স্বাক্ষর ইংরেজি বিভাগের কোনও শিক্ষকের নয়। ফলে জালিয়াতির দায়েও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন