নবাবী আম বেশি দামে কিনে ঠকেছেন কৃষিমন্ত্রী! ভুল ভাঙালেন প্রতিমন্ত্রী

মেলায় আনা হয়েছিল মাত্র ৫০ টি আম। অন্যান্য বছরের ফলনের তুলনায় এবারে ফলন হয়েছে মাত্র ৩০ শতাংশ। এই বছর এরকমই দাম চলছে বলে জানান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিনেছিলেন নবাবী আম। মুর্শিদাবাদের সেই আম মানেই রাজকীয় স্বাদ। নাম, ‘কোহিতুর’ (KOHITUR)। নবাব সিরাজউদ্দৌলার বড় প্রিয় ছিল সেই আম। জনশ্রুতি, নবাব মুর্শিদকুলি খাঁ এই আম নিয়ে এসেছিলেন তৎকালীন ব্রহ্মদেশ থেকে। আর শখ করে এই আম কিনেই না কি ঠকে গিয়েছেন কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অবশেষে ভুল ভাঙালেন খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী সুব্রত সাহা।

এই আম তেমন বিক্রি হয় না ওজনে। কিনে নিতে হয় প্রতিটা হিসেবে। এমনিতে একটি আমে দাম পড়ে প্রায় ১৬০ থেকে ২০০ টাকা। এই ধরনের আম সাধারণত হয় ৫০০- ৬০০ গ্রাম। শুক্রবার বিধানসভায় বাদল অধিবেশনের শেষ দিনে মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, আম মেলায় গিয়ে তিনি এই আম কিনেছিলেন। তা ছিল কার্পাস তুলোতে মোড়া। কিনেছিলেন ৫০০ টাকা দিয়ে। এদিন তিনি বলেন, বিধানসভায় কর্মরত কর্মীরা তাঁকে জানিয়েছেন এই আমের দাম খুব বেশি হলে ১৫০ টাকা হওয়া উচিত। তিনি বলেন অন্য কেও নয়, যাঁদের বাড়ি মুর্শিদাবাদে একথা জানিয়েছেন তাঁরাই। তাঁর আক্ষেপ তবে ঠকে গেলেন! এই আম কিনেছেন রাজ্যের আরও দুই মন্ত্রী (MINISTER), ফিরহাদ হাকিম ও সুজিত বসু।

তারপরেই কৃষি মন্ত্রীর ভুল ভাঙান প্রতিমন্ত্রী সুব্রত সাহা। তিনি বলেন, এবারে এই আমের ফলন কম। মেলায় আনা হয়েছিল মাত্র ৫০ টি আম। প্রথম দু’ দিনেই বিক্রি হয়ে গিয়েছিল প্রায় ৪০ টিরও বেশি। চাহিদা বেশি অথচ এমন অসাধারণ স্বাদের আম কম বলেই বেড়েছিল দাম। এই বছর এরকমই দাম চলছে বলে জানান তিনি।

মুর্শিদাবাদের বিশেষ প্রজাতির এই আমের চাষিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০ বছরের প্রাচীন কয়েকটি কাছে হয়েছে ফলন। তাও অনেক কম। অন্যান্য বছরের ফলনের তুলনায় এবারে ফলন হয়েছে মাত্র ৩০ শতাংশ।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের