তপন দত্ত খুনে সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আবেদন আসেনি এজলাসে: হাইকোর্ট

সোমবার ছিল ২ টি মামলার শুনানি। তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। পরবর্তী শুনানি ৭ জুলাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: তপন দত্ত (TAPAN DUTTA) খুনে সিবিআই (CBI) তদন্তের বিরুদ্ধে রাজ্যের আবেদন এসেই পৌঁছায়নি এজলাসে, এমনটাই জানাল হাইকোর্ট (KOLKATA HIGH COURT)। সোমবার দিন ছিল ২ টি মামলার শুনানি। তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। পরবর্তী শুনানির দিন ৭ জুলাই। উল্লেখ্য, তপন দত্ত খুনে মূল অভিযুক্ত ষষ্ঠী গায়েন। মূল অভিযুক্ত নিজেও সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

সোমবার মামলার শুনানির সময় রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, তদন্ত সম্পূর্ণ শেষ করে চার্জশিট পেশ করেছিল সিআইডি (CID)। সেই তদন্ত এভাবে সিবিআইকে হস্তান্তরিত করা যায় না। এই প্রসঙ্গে প্রতিমা দত্তের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, রাজ্য যদি আপিল করে তবে তা করতে হবে যথাযথ পদ্ধতিতে। অন্যদিকে ষষ্ঠী গায়েনের আইনজীবী প্রতীক ধর বলেন, নিম্ন আদালত বিচারপর্ব শেষ করার পর অভিযুক্তকে এই মামলা থেকে নিষ্কৃতি দিয়েছিল। তিনি বলেন, তাঁকে মামলার পার্টি না করেই সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে সিবিআই তদন্তের।

উল্লেখ্য, ২০১১ সালে হাওড়া জেলার বালিতেখুন হন বিশিষ্ট পরিবেশবিদ তপন দত্ত। সেই খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্ত’র দাবি, ডানকুনির একটি জলাভূমি ভরাট করে কারখানা গড়ে তোলার প্রতিবাদ জানিয়েচ্ছিলেন তপনবাবু। পাশাপাশি হাওড়া জেলার বালি-জগাছা ব্লকে ৬ নম্বর জাতীয় সড়কের ধারেও একের পর এক জলাভূমি দখল করে কারখানা ও আবাসন তৈরির ঘটনাতেও প্রতিবাদ করেছিলেন তপনবাবু। তার জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি তপনবাবুর স্ত্রীর।

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালোচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….