জঙ্গি দমনে শেখ হাসিনা সরকারের ভূমিকার প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত

হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ আধিকারিকের স্মৃতির উদ্দেশে নির্মিত ভাস্কর্যের উন্মোচন করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশ থেকে জঙ্গিবাদ (Militancy) নির্মূলে শেখ হাসিনা সরকারের (Sk. Hasina Government) ভূমিকার প্রশংসা করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত (US Envoy In Dhaka) পিটার হাস (Peter Hass)। আজ শুক্রবার হোলি আর্টিজান (Holey Artisan) বেকারিতে জঙ্গি হামলার ছয় বছর পূর্তি উপলক্ষে হামলায় নিহত দুই পুলিশ আধিকারিকের ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত (US Envoy)। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে বাংলাদেশ (Bangladesh) যে ভূমিকা পালন করে চলেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। হোলি আর্টিজানে (Holey Artisan) ভয়াবহ জঙ্গি হামলার পরে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী ও ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

আজ থেকে ছয় বছর আগে ২০১৬ সালের পয়লা জুলাই রাত নয়টা নাগাদ ঢাকার অভিজাত এলাকা গুলশানের নামী রেস্তোরাঁ হোলি আর্টিজানে অতর্কিতে হামলা চালিয়েছিল পাঁচ জঙ্গি। টানা বেশ কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে রেস্তোরাঁয় উপস্থিত থাকা ১৭ জন বিদেশি নাগরিককে খুন করে। তাদের মধ্যে তারিশি জৈন (Tarishi Jain) নামে এক ভারতীয় নাগরিক (Indian Citizen) ছিলেন। তা ছাড়াও জাপানের সাত নাগরিক ও ইতালির দশজন নাগরিক প্রাণ হারান। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে প্রাণ হারান বনানী থানার ওসি সালাউদ্দিন সহ দুই পুলিশ আধিকারিক। তবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জঙ্গিদের কব্জা থেকে ৩২ জনকে জীবিত আবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল। ওই ঘটনার পরেই গোটা বিশ্বের কাছে বাংলাদেশের মাথা নিচু হয়ে গিয়েছিল।

যদিও হোলি আর্টিজানে হামলার পরেই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছিল বাংলাদেশ সরকার। প্রায় দেড় হাজার জঙ্গিকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। আর একসঙ্গে বিপুল সংখ্যক জঙ্গি গ্রেফতার হওয়ার পরে দেশজুড়ে নাশকতামূলক কাজকর্ম অনেকটাই কমেছে।

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’