Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইতিহাস গড়ে একই ম্যাচে আম্পায়ার স্বামী-স্ত্রী

ইতিহাস গড়ার ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন উইল স্মিথ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বাইশ গজে একাধিক ইতিহাসের সাক্ষী থেকেছেন দর্শকরা। কিন্তু শনিবার যে ঘটনার সাক্ষী থাকলেন, ক্রিকেটি বিশ্বে অতীতে সেই ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি। এদিন লাউবোরোতে র‍্যাচেল হেইহো ফ্লিন্ট ট্রফিতে (Rachael Heyhoe Flint Trophy) লাইটনিং (Lightning ) বনাম ওয়েস্টার্ন স্টর্মের (Western Storm) ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সম্পর্কে স্বামী-স্ত্রী নাঈম আশরাফ (Naeem Ashraf) ও জেসমিন নাঈম (Jasmine Naeem)। ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোনও দম্পতি ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করলেন। আর ইতিহাস গড়ার ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন উইল স্মিথ।

১৯৭২ সালে পাকিস্তানের লাহোরে জন্ম নাঈম আশরাফের (Naeem Ashraf)। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক ঘটেছিল। ১৯৯৫ সালে দুটি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের হয়ে নেমেছিলেন আশরাফ (Naeem Ashraf)। যদিও চোটের কারণে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। নাঈমের ঘরণী জেসমিন (Jasmine Naeem) কাশ্মিরের মেয়ে। সম্প্রতি দুজনেই ২৩তম বিবাহ বার্ষিকী পালন করেছেন। দীর্ঘদিন ধরেই আশরাফ (Naeem Ashraf) ও জেসমিন (Jasmine Naeem) আম্পায়ারের দায়িত্ব পালন করে আসছেন। আগেও একাধিকবার একই ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলেছিলেন দু’জনে। যদিও এই প্রথমবারের মতো কোনও বড় মঞ্চে দায়িত্ব পালন করছেন।

ইতিহাস গড়ে কেমন লাগছে জানতে চাওয়া হলে লজ্জায় কিছুটা লাল হয়ে গেলেন জেসমিন। এক গাল হেসে বললেন, ‘আমরা ল্যাঙ্কাশায়ার এবং গ্রেটার ম্যানচেস্টারের লিগে একসঙ্গে আম্পায়ারিং করেছি এবং কেউই বুঝতে পারেনি যে আমরা স্বামী-স্ত্রী। কিন্তু এই প্রথম কোনও বড় প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনায় একই সঙ্গে মাঠে নামছি। এত বড় মঞ্চে এই সুযোগ পেয়ে আমরা সম্মানিত বোধ করছি।’

নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই, কত ভোট পেলেন?

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি