Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইরানি রেভল্যুশনারি গার্ড কোরের (IRGC) সতর্কতা উপেক্ষা করার কারণে জাস্ক দ্বীপের অদূরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার (৪ মে) ইরানি রেভল্যুশনারি গার্ড কোরের (IRGC) সতর্কতা উপেক্ষা করার কারণে জাস্ক দ্বীপের অদূরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর আগে হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের উপস্থিতি নিয়ে আমেরিকাকে সতর্ক করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। কিন্তু আজ সেই সতর্কতা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের নৌবহর হরমুজ প্রণালীতে অগ্রসর হচ্ছিল বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেই মার্কিন জাহাজকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের নৌবাহিনী।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, খুব শীঘ্রই ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরু করা হবে, এই অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালীতে আটকে পড়া মার্কিন জাহাজগুলি কে নিরাপদে বের করে আনা হবে। ট্রাম্প আরও দাবি করেছেন যে, কয়েকটি দেশের অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। হরমুজে আটকে থাকা জাহাজ গুলির ‘নিরপেক্ষ ও নির্দোষ’। তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। এই জাহাজগুলির অনেকটিতেই বিশাল ক্রু সদস্যদের সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে থাকার জন্য প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য জিনিসের অভাব রয়েছে। তাই এই অভিযানে ইরান কোনও ধরনের হস্তক্ষেপ করলে তা দুর্ভাগ্যবশত কঠোরভাবে মোকাবিলা করতে হবে। যদিও ট্রাম্প এই উদ্যোগকে ‘মানবিক পদক্ষেপ’ বলেছেন।

অন্যদিকে ইরানের সংবাদমাধ্যম দাবি করেছে যে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর জাহাজ প্রবেশে বাধা দিচ্ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি ও সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে যেকোনও মার্কিন হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এদিকে ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। এমন অবস্থায় মার্কিন বিমান বাহিনী ট্রাম্পের ছেলেদের কোম্পানি থেকে ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল