মমতার বাড়িতে রাতভর ঘাপটি মেরে অচেনা লোক

শনিবার মাঝরাতে কোনও এক সময়ে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েছিল। সারা রাত সে ঘাপটি মেরে বাড়ির মধ্যেই লুকিয়ে ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বড়সড় গাফিলতি ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)নিরাপত্তায়। একুশের বিধানসভা নির্বাচনের সময়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে(Nandigram) মুখ্যমন্ত্রীর কনভয়ে নিরাপত্তার গাফিলতির কারণেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন মমতা। আবারও দেখা গেল তাঁর নিরাপত্তায় গাফিলতি রয়ে গিয়েছে। আর এই ঘটনা সামনে এল খাস কলকাতায়(Kolkata) মুখ্যমন্ত্রীর বাড়িতে রাতভর এক অচেনা ব্যক্তি লুকিয়ে থাকতে সমর্থ হওয়ায়। পুলিশ(Police) ওই ব্যক্তিকে আটক করে কালিঘাট(Kalighat) থানায় নিয়ে গিয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে কেন সে মুখ্যমন্ত্রীর বাড়িতে এভাবে লুকিয়ে ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, শনিবার মাঝরাতে কোনও এক সময়ে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েছিল। সারা রাত সে ঘাপটি মেরে বাড়ির মধ্যেই লুকিয়ে ছিল। রবিবার বেলার দিকে বাড়ির লোকেরা ওই ব্যক্তির সন্ধান পায়। মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে মমতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তার জেরে তাঁর বাড়ি সর্বক্ষণই ঘিরে থাকে নিরাপত্তারক্ষীরা। বিশেষ করে কলকাতা ও রাজ্য পুলিশ। তার পরেও সকলের চোখে ফাঁকি দিয়ে কীভাবে ওই ব্যক্তি পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকে পড়ল ও দীর্ঘক্ষণ লুকিয়ে থাকতে সমর্থ হল তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। এই ঘটনা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কতবড় গাফিলতি রয়েছে।

পুলিশ সূত্রের জানা গিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে কোথা থেকে এসেছে, কেন এসেছে সেসব যেমন জানার চেষ্টা করা হচ্ছে তেমনি তার মানসিক অবস্থা কেমন তাও খতিয়ে দেখা হচ্ছে। নিছকই ভুলবশত তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে এদিন বেলার দিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জানা গিয়েছে, ঘটনার জেরে শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সেই সব নিরাপত্তাকর্মী ও পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রয়োজনে সাময়িক সাসপেন্ডও করা হতে পারে। দেওয়া হতে পারে শোকজ নোটিসও।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল