মণিপুরে ধসে নিহত জওয়ান মহিউদ্দিন ও সন্তুর দেহ ফিরল গ্রামে

মণিপুরে ধসে মৃত্যু হওয়া বাংলার আরও দুই জওয়ান মহিউদ্দিন শেখ এবং সন্তু বন্দ্যোপাধ্যায়ের মরদেহ গ্রামে পৌঁছয়৷

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে ধসে মৃত্যু হওয়া বাংলার আরও দুই জওয়ানের দেহ ফিরল গ্রামে৷ রবিবার নিহত দুই জওয়ান মহিউদ্দিন শেখ এবং সন্তু বন্দ্যোপাধ্যায়ের মরদেহ গ্রামে পৌঁছয়৷ বৃহস্পতিবার ভোর রাতে মণিপুরের টুপুলে ভয়াবহ ধসে বাংলার বহু জওয়ানের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এই দুই জওয়ানও ছিলেন।

ঈদে বাড়িতে আসার কথা ছিল। কিন্তু ছুটি না পাওয়ায় আসতে পারেননি বাড়িতে। অবশেষে বাড়ি ফিরল নিহত জওয়ান মহিউদ্দিন শেখের কফিনবন্দি নিথর দেহ। নিহত জওয়ান মহিউদ্দিন শেখের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ঘোড়ারাস উত্তরপাড়ায়৷ রবিবার দুপুর ১টায় সেনাবাহিনীর বিশেষ বিমানে মণিপুর থেকে মহিউদ্দিন শেখের মরদেহ আনা হয় কলকাতা বিমানবন্দরে৷ তারপর সেখান থেকে সেনাবাহিনীর গাড়িতে করে কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় বসিরহাটে ওই জওয়ানের গ্রামে। গ্রামে দেহ পৌছতে কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা। তাঁর দেহ নিয়ে গাড়ি গ্রামে ঢোকার পর জাতীয় পতাকা হাতে মরদেহের পিছনে পিছনে হাঁটতে থাকেন গ্রামবাসীরা৷ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থেকে এলাকার মানুষজন চোখের জলে বিদায় জানান।

অন্যদিকে মনিপুরে নিহত আরেক জওয়ান সন্তু বন্দ্যোপাধ্যায়েরও বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। বনগাঁর গোপালনগর থানার ব্যারাকপুর শ্রীপল্লী গ্রামে রবিবার তাঁর দেহ পৌঁছয়৷ এদিন তাঁর মরদেহ বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন নিহত জওয়ানের স্ত্রী ও বাবা-মা। গ্রামবাসীরা চোখের জলে বিদায় জানান তাঁকে। এদিন নিহত জওয়ান সন্তুকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। গ্রামে শেষ শ্রদ্ধা জানানোর পর নিহত জওয়ানের দেহ নিয়ে যাওয়া হয় বনগাঁ মহাশ্মশানে৷

বৃহস্পতিবার ভোর রাতে মণিপুরের মণিপুরের নোনে জেলায় টুপুল রেল স্টেশনে রেললাইন পাতার কাজের সময় সেখানকার নিরাপত্তার কাজে কর্ম‍রত ছিলেন জওয়ান সন্তু বন্দ্যোপাধ্যায় ও শেখ মহিউদ্দিন। অতিরিক্ত বৃষ্টির জেরে সেই ধসের ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যান এই দুই জওয়ান সহ অনেক জওয়ান। তারপর থেকে তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, অসম রাইফেলস ও টেরিটোরিয়াল আর্মির জওয়ানরা। প্রসঙ্গত ২০২১ সালের অগস্ট মাসে মণিপুরের নালে জেলায় বদলি হয় মহিউদ্দিনের৷ তিনি ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের গোর্খা রেজিমেন্টের সদস্য ছিলেন৷ সেনাবাহিনীতে মহিউদ্দিনের মতো তাঁর ছোট ভাই মিয়াজুদ্দিনও কর্মরত৷

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের