আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

Courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় বিরোধী জোট না হওয়ার জন্য দায়ী কংগ্রেস। এই নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে ফের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরিকে কাঠগোরায় তুলল অভিষেক। এদিন লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি  ফের কংগ্রেসকে আক্রমণ করলেন।

কি বললেন অভিষেক? তিনি বলেন,’২০২১ সালে ভোটে যা ফল হয়েছিল। ২০২৪ সালে সেটাই হোক। আমাদের সবাইকে এক থাকতে হবে। আমরা চেয়েছিল বাংলায় INDIA জোট হোক। তবে কংগ্রেসের জন্য তা হয়নি। কারণ  অধীর রঞ্জন চৌধুরি বলেছেন , বাংলায় তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভাল। আপনারাই দেখুন বাংলায় বিজেপির হাত কারা শক্তিশালী করছে।’ 

অন্যদিকে অভিষেক আরও দাবি করেন,’ যোগী আদিত্যনাথ বহরমপুরে সভা করতে এসে অধীর চৌধুরী নিয়ে একটা কথা বলেনি। এখান থেকেই স্পষ্ট যে চোরে চোরে মাসতুতো ভাই। শুধু তাই নয় আমরা যখন দিল্লির নাগরিকদের জন্য লড়াই করছিলাম সেইসময় অধীর রঞ্জন চৌধুরি আমাদের পাশে দাঁড়াননি।‘ বুধবার চাঁচলে সভা ছিল অভিষেকের। আর সেখান থেকে কংগ্রেসকে একের পর এক আক্রমণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

উল্লেখ্য মালদা জেলা থেকে কংগ্রেস আগের বার ভোট পেয়েছিল প্রায় ৬৫ হাজার। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৫৪ হাজার।তাই এই কেন্দ্র থেকে জিততে আসন্ন লোকসভা নির্বাচনের আগে  পথে নেমেছে তৃণমূল।  

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ