‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

এদিন বড়ওয়ানে তৃণমূল প্রার্থী তথা ক্রিকেটার ইউসুফ পাঠানের হয়ে সভা করলেন মমতা। আর সেই সভা থেকেই নাম না করেই তিনি আক্রমণ শানলেন অধীরকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজনীতিতে অধীর রঞ্জন চৌধুরীর(Adhir Ranjan Chowdhury) সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরোধ দীর্ঘদিনের। কংগ্রেসে থাকাকালীন সময়েই মমতা সরব হন অধীরের বিরুদ্ধে। পরে মমতা কংগ্রেস(INC) ছেড়ে তৃণমূল(TMC) গঠন করলেও, সেই বিবাদে কোনও পরিবর্তন ঘটেনি। অধীর কার্যত অন্ধ মমতা বিরোধী, তৃণমূল বিরোধী হিসাবেই থেকে গিয়েছেন। তবে একই সঙ্গে ১৯৯৯ সাল থেকে তিনি মুর্ধিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে টানা কাজ করে চলেছেন কংগ্রেস সাংসদ হিসাবে। কিন্তু অধীরের অন্ধ মমতা আর তৃণমূল বিরোধিতার কারণেই বাংলার মাটিতে ফায়দা তুলছে বিজেপি(BJP)। একুশের ভোটের ফলাফল তার সব থেকে বড় প্রমাণ। বাম আর কংগ্রেসকে বাংলার বিধানসভা থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে বিজেপি উঠে এসেছে একমাত্র বিরোধী রাজনৈতিক দল হিসাবে। একই সঙ্গে মুর্শিদাবাদের বুকে তৃণমূল প্রতিষ্ঠাও পেয়েছে ২২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০টি বিধানসভা কেন্দ্র দখল করে। উনিশের ভোটে এই জেলার ৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২টি আগেই চলে এসেছে তৃণমূলের দখলে। বাকি শুধু বহরমপুর(Baharampur Constituency)। এবার সেই আসন দখলের উদ্দেশ্যে এদিন বড়ওয়ানে তৃণমূল প্রার্থী তথা ক্রিকেটার ইউসুফ পাঠানের হয়ে সভা করলেন মমতা। আর সেই সভা থেকেই নাম না করেই তিনি আক্রমণ শানলেন অধীরকে।

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘বাংলায় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম, কংগ্রেস। আমি দেশের কথা বলব না। ওখানে আমরা জোটে আছি। কিন্তু সিপিএম, কংগ্রেসকে বাংলায় ভোট দেওয়া মানে বিজেপিকে সমর্থন করা। আপনাদের এখানকার সাংসদ, যাকে আপনারা বলেন ঘরের ছেলে, INDIA-র বড় গদ্দার উনি। সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন, সন্ধ্যায় নিজের পা ধরেন। লোকসভায় উনি বিরোধী দলনেতা। নেতা তো মানুষের ছাতা। উনি ছাতা হয়ে কোন কাজ করেছেন? পরশু বিজেপির সভাপতি নড্ডা এলেন এখানে। ওনার নামও মুখে আনলেন না। আসলে বিজেপির সবচেয়ে বড় সমর্থক এখানকার সাংসদ। ভেবেও আমার লজ্জা হয়। এ বার দয়া করে আর ওকে ভোট দেবেন না। উনি সারাক্ষণ তৃণমূলের বিরোধিতা করে চলেন। বিজেপি বিরোধিতা করতে কতটা দেখেছেন ওনাকে? কী করেছে আপনাদের জন্য?’ ঘটনাচক্রে মমতা যখন অধীরের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরই সংসদীয় কেন্দ্র থেকে তখন সোশ্যাল মিডিয়ায়া ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে অধীরকে বলতে শোনা যাচ্ছে, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভাল। স্বাভাবিক ভাবেই মমতার দাবি এখন অনেকটাই জমি পেয়ে গেল।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য