ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, চাঞ্চল্য ট্যাংরায়

এলাকায় কচুরির দোকান ছিল বান্টি হালদার নামে ওই ব্যক্তির। তদন্তে নেমেছে ট্যাংরা থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এনআরএস হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় ফের ঘটল বিদ্যুৎস্পৃষ্ট (ELECTRIC SHOCK) হয়ে মৃত্যুর (DEATH) ঘটনা। ট্যাংরার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। দোকানের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে স্থানীয় এক দোকানদারের। মৃতের নাম বান্টি হালদার। তদন্তে নেমেছে ট্যাংরা থানার পুলিশ।

এলাকায় কচুরির দোকান ছিল বান্টি হালদার নামে ওই ব্যক্তির। দোকানের সামনে থাকা ইলেকট্রিক পোস্টের মিটার বক্স থেকে বেরোচ্ছিল আগুনের ফুলকি। এই অবস্থায় দোকানে লেগে যায় আগুন। দোকানের গ্যাস সিলিন্ডারে লিক ছিল। প্রাণ বাঁচাতে বেরিয়ে আসার সময় দোকানের শাটার ছুঁয়ে ফেলেছিলেন বান্টি। এরপরেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। উল্লেখ্য, দোকানের সামনেই র‍য়েছে ইলেকট্রিক পোস্ট। সেই জন্যই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা বলে দাবি মৃতের স্ত্রীর। অভিযোগের তির বাজার কমিটির দিকে। একাংশের দাবি, দোকানের সামনের ইলেকট্রিক পোস্ট ছুঁয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। জানা গিয়েছে, মৃতের বয়স ৩৫।

পুলিশ সূত্রে অনুমান, দোকানে বিদ্যুৎজনিত সমস্যার জন্যই দোকানদারের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এদিকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার সময় স্থানীয়রা বাঁশ দিয়ে ওই ব্যক্তিকে ছাড়ানোর চেষ্টা করেন। তারপর উদ্ধার করে তাঁকে নিয়ে আসা হয় এনআরএস হাসপাতালে। তবে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনায় এলাকা জুড়ে দেখা গিয়েছে চাঞ্চল্য ও ক্ষোভ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এনআরএস হাসপাতালে।

উল্লেখ্য, গত ৩ জুলাই পর্যন্ত রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৭ জনের। এই পরিসংখ্যান গত ৭ দিনের (গত রবিবার পর্যন্ত)। তারপর মাঝে কেটেছে একদিন। এরপর মঙ্গলবার ফের সামনে এল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক