রাজ্য কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য বিমান বসু

পদে অন্য কাওকে বসালে তাল কেটে যেতে পারত। রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য মৃদুল দে এবং অশোক ভট্টাচার্যকেও করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কম বয়সে বাড়ি ছেড়েছিলেন বিমান বসু। ঠিকানা বলতে ছিল আলিমুদ্দিন (ALIMUDDIN)। ইতিমধ্যেই বয়সের জন্য পলিটব্যুরো থেকে সরেছেন তিনি। তবে বামফ্রন্টের (LEFT FRONT) রাজ্য কমিটির সদস্যদের দাবি উঠেছিল, ফ্রন্ট চেয়ারম্যান এবং রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সসদ্য হিসেবে থাকুক বিমান বসু (BIMAN BOSE)। উল্লেখ্য, তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য। গত এপ্রিলে পলিটব্যুরো ছেড়েছিলেন তিনি।

গত এপ্রিলে সিপিএমের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। কেরলের কান্নুরে আয়োজিত হয়েছিল পার্টি কংগ্রেস। সম্প্রতি পা দিয়েছেন ৮৩ বছরে। বর্তমানে তিনি বামফ্রন্টের চেয়ারম্যান। ২৪ বছর ধরে এই পদে র‍য়েছেন তিনি। সূত্রের খবর, এই পদ থেকেও অব্যাহতি নিতে চেয়েছিলেন তিনি। তবে সকলের সিদ্ধান্তে এই পদে আবারও তিনি। এখন আরও এক দাবি সিপিএমের অন্দরে। উল্লেখ্য আমন্ত্রিত সদস্য বিমান বসু। সেই আমন্ত্রিত সদস্যের পদ হোক স্থায়ী।

উল্লেখ্য, সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত ছিল আগেই। তবে গত বুধবার আনুষ্ঠানিক ভাবে সিলমোহর পড়েছে, বিমান বসুই থাকছেন বামফ্রন্ট চেয়ারম্যান। প্রসঙ্গত, এই পদের দাবিদার হিসেবে তেমনভাবে উঠে আসেনি আর কোনও নামই। এর আগে বয়সের কারণেই সিপিএমের বিভিন্ন পদ থেকে সরতে হয়েছিল তাঁকে। দলের একাংশের মতে, বামেদের অন্যান্য দলগুলির সঙ্গে বিমান বসুর সমীকরণ বেশ ভালো। সেই পদে অন্য কাওকে বসালে তাল কেটে যেতে পারত। রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য মৃদুল দে এবং অশোক ভট্টাচার্যকেও করা হয়েছে। উল্লেখ্য, গত ১ জুলাই সম্প্রতি গিয়েছে তাঁর জন্মদিন। বয়স ৮৩ হলেও তিনি বেশ সক্ষম। দেখা যায় বামেদের হয়ে মাঠে নামতে। তাঁর অভিজ্ঞতাতেই ভরসা রাখতে চাইছে সিপিআইএম এবং অন্যান্য শরিক দলগুলি।

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন