নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সমনে সাড়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল সাংসদ। সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নির্দেশ মেনেই সময় মতো বাড়ি থেকে রওনা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সময়ের পাঁচ মিনিট আগেই তিনি পৌঁছে গিয়েছেন ইডির দফতরে। সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেককে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা। সেই সংক্রান্ত ১২ পাতার প্রশ্নমালা তৈরি করে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত সপ্তাহেই অভিষেক বলেছিলেন, তিনি কোনও তদন্ত এড়িয়ে যাবেন না। সব সংস্থার ডাকেই সাড়া দেবেন। সেই কথা মতো আজ, সোমবার ইডির দফতরে হাজিরা দিলেন তিনি। এর আগে গতকাল, রবিবার সই জাল কাণ্ডে ভবানী ভবনে সিআইডির জেরার মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ। প্রায় সাড়ে আট ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে।

আরও পডুন: বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কোনও রক্ষাকবচ নেই অভিষেকের। তাই বাড়তি চাপ রয়েছে তৃণমূল সাংসদের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার। এই কোম্পানির সঙ্গে যোগ রয়েছে অভিষেকের। সেই তথ্যও পাওয়া যায়। এই সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত গরমিল নিয়ে জেরা করা হতে পারে তৃণমূল সাংসদকে। এমনটাই সূত্রের খবর। একই সঙ্গে জানা যাচ্ছে, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের একটি অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কী রয়েছে সেই অডিও রেকর্ডিংয়ে? সূত্রের খবর, তাতে রয়েছে কালীঘাটের কাকুর একটি মন্তব্য, যাতে তিনি বলছেন সাহেবকে টাকা তুলে দিতে হবে। সেই রেকর্ডিংয়ে গলা শোনা যাচ্ছে তৃণমূল নেতা কুন্তল ঘোষেরও। এখন তদন্তকারী সংস্থার প্রশ্ন এই সাহেব কে? সেটাই অভিষেককে প্রশ্ন করতে পারে ইডি। কারণ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র কাজ করতেন তৃণমূল সাংসদের অফিসেই। একদিকে সই জাল কাণ্ড, উস্কানিমূলক মন্তব্য ও তার সঙ্গে জুড়েছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা। কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী সংস্থার চাপে বেহাল অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর