ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার (১৫ জুন) ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ৯ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। হামলায় একাধিক এলাকায় আগুন লাগে এবং ক্ষতিগ্রস্ত হয় ঐতিহাসিক কিয়েভ পেচেরস্ক লাভরা মঠ। গত দুই সপ্তাহের মধ্যে কিয়েভে এটিই অন্যতম বড় রুশ হামলা বলে জানানো হয়েছে।

রয়টার্স সূত্রে খবর, রাশিয়ার এই হামলায় বেশ কয়েকটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি পরিষেবা কর্মীরা। এই হামলার কয়েক ঘণ্টা আগেই যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথকভাবে রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। যুদ্ধের অবসান এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালানোর দাবি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ইয়ারোস্লাভল অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা এবং তুলা অঞ্চলের আজট রাসায়নিক কারখানায় সফল হামলা হয়েছে। রাশিয়ার আঞ্চলিক প্রশাসন স্বীকার করেছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় কিছু শিল্প অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে কয়েকটি এলাকায় সাময়িক বিধিনিষেধও জারি করা হয়।

আরও পড়ুনঃ ‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

এদিকে, জেলেনস্কিও ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করেছেন। ইউক্রেনের দাবি, যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েই মূলত আলোচনা হয়েছে। সংঘাতের আবহে কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধ থামার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনও মিলছে না।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম