ডেঙ্গু নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে, জারি গুরুত্বপূর্ণ নির্দেশিকা

নিবিড়ভাবে ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বাংলার বিভিন্ন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। আর সেই বিষয়টি ভাবাচ্ছে স্বাস্থ্য কর্তাদের। আরও নিবিড়ভাবে ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

রাজ্যে ডেঙ্গু মোকাবিলায় শুক্রবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক দফতরের সচিব এবং আধিকারিকরা। মুর্শিদাবাদ, জলপাইগুড়ি-সহ বেশ কয়েকটি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিনের বৈঠক থেকে সেই জেলাগুলিকে বিশেশভাবে সতর্ক করেন তিনি। স্বাস্থ্য দফতরকে ডেঙ্গু প্রতিরোধক কীটনাশক ব্যবহার করার ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এদিন দফতরগুলিকে ডেঙ্গু নিয়ে বিশেষভাবে নজরদারি চালানোর কথাও বলেন তিনি।

এদিন নবান্নের তরফে বলা হয়েছে, যাতে কোথাও জমা জল না থাকে সেজন্য জেলায় জেলায় নজরদারি চালাতে হবে। ভেক্টর কন্ট্রোল টিমের অধীনে ‘ভিলেজ রিসোর্স পার্সন’ হিসেবে যাঁরা কাজ করেন তা৬দের আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্যের পুরসভা বা পঞ্চায়েত এলাকা, যেখানেই জল জমবে তা দ্রুত বের করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে কোথাও জল জমে আছে কি না তা ‘ভিলেজ রিসোর্স পার্সন’দের দেখতে হবে। যদি জল জমে থাকে তাহলে তার রিপোর্ট দিতে হবে। কোনও রোগীর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখতে সম্প্রতি রাজ্য প্রশাসনের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাথায় বসানো হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। প্রশাসন শুত্রে খবর, রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদেরও সেই কমিটিতে রাখা হবে।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়